বুধবার, জুন ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

গাজার আশ্রয়শিবিরে ঘুমন্ত মুসলিমদের শরীর কামড়ে খাচ্ছে ইঁদুর

এপ্রিল ১৪, ২০২৬
A A
গাজার আশ্রয়শিবিরে ঘুমন্ত মুসলিমদের শরীর কামড়ে খাচ্ছে ইঁদুর
Share on FacebookShare on Twitter

ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য এখন নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ইঁদুরের ভয়াবহ উপদ্রব। ঘরবাড়ি হারিয়ে তাবুগুলোতে মানবেতর জীবনযাপন করা মানুষেরা প্রতি রাতে দলবেঁধে আসা বড় বড় ইঁদুরের আক্রমণের শিকার হচ্ছেন। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়া এবং যত্রতত্র জমে থাকা বর্জ্যের কারণে এই উপদ্রব মহামারি আকারে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি গাজা সিটির একটি তাবুতে ইনশিরাহ হাজ্জাজ নামের ৬৩ বছর বয়সী এক বৃদ্ধার পায়ের আঙুল ঘুমন্ত অবস্থায় ইঁদুর কামড়ে খেয়ে ফেলেছে। ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় তিনি শুরুতে টের না পেলেও পরদিন সকালে ক্ষত দেখে আঁতকে ওঠেন। বর্তমানে তিনি একটি ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর পায়ে বিষক্রিয়া শুরু হয়েছে।

বৃদ্ধদের পাশাপাশি ইঁদুরের আক্রমণের শিকার হচ্ছে কোলের শিশুরাও। উত্তর-পশ্চিম গাজার আদাম আল-উস্তাজ নামের মাত্র ২৮ দিন বয়সী এক নবজাতকের মুখে ইঁদুর কামড়ে রক্তাক্ত করে দিয়েছে। মাঝরাতে সন্তানের চিৎকারে বাবার ঘুম ভাঙলে তিনি দেখেন আদামের মুখ রক্তে ভেসে যাচ্ছে। বর্তমানে গাজার হাসপাতালগুলোতে প্রতিদিন শত শত শিশু ইঁদুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে আসছে।

গাজা উপত্যকার প্রায় ১৫ লাখ মানুষ বর্তমানে জীর্ণ তাবুতে বসবাস করছেন। ইসরায়েলি বোমাবর্ষণে ৮০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস হওয়ায় এবং নির্মাণসামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় শহরজুড়ে আড়াই কোটি টন ধ্বংসস্তূপ ও সাড়ে তিন লাখ টন কঠিন বর্জ্য জমে আছে। এই বর্জ্যই এখন ইঁদুর ও পোকামাকড়ের বংশবৃদ্ধির নিরাপদস্থলে পরিণত হয়েছে।

গাজা পৌরসভা জানিয়েছে, ইসরায়েলি অবরোধের কারণে ইঁদুর মারার বিষ, জ্বালানি এবং ভারী যন্ত্রপাতি সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়েছে। ফলে হাজার হাজার অভিযোগ পেলেও তারা এই সমস্যা সমাধানে হিমশিম খাচ্ছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা আনরোয়া (ইউএনআরডব্লিউএ) সতর্ক করেছে যে, দ্রুত কীটপতঙ্গ ও ইঁদুর দমনের ব্যবস্থা না নিলে বড় ধরনের মহামারি ছড়িয়ে পড়তে পারে।

ওষুধ ও অ্যান্টিবায়োটিকের তীব্র সংকটের কারণে বর্তমানে গাজায় সামান্য ইঁদুরের কামড়ও মানুষের জীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যতক্ষণ না অবকাঠামো সংস্কার এবং আবর্জনা পরিষ্কারের সুযোগ দেওয়া হচ্ছে, ততক্ষণ এই ‘ইঁদুর আতঙ্ক’ থেকে বাস্তুচ্যুত মানুষের মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

নামাজ পড়লে বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে পড়ুন: বিজেপি মন্ত্রী

জুন ১৭, ২০২৬
আন্তর্জাতিক

হিজবুল্লাহ দমনে সিরিয়ার প্রেসিডেন্টকে দায়িত্ব নেওয়ার পরামর্শ ট্রাম্পের

জুন ১৭, ২০২৬
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প

জুন ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘তারেক রহমান আইলেও কাম হইব না’ ঘোষণা দিয়ে চাঁদা দাবি করা ছাত্রদল নেতা বহিষ্কার

জুন ১৭, ২০২৬

পবিত্র আশুরার তারিখ ঘোষণা

জুন ১৭, ২০২৬

নামাজ পড়লে বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে পড়ুন: বিজেপি মন্ত্রী

জুন ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version