বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বেগম জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তারের চাপ দেন দুই সম্পাদক

জিজ্ঞাসাবাদে মাসুদ উদ্দিন চৌধুরী

- তুর্জ খান
এপ্রিল ১৪, ২০২৬
A A
বেগম জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তারের চাপ দেন দুই সম্পাদক
Share on FacebookShare on Twitter

এক-এগারোর অন্যতম নেপথ্য কারিগর লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী গোয়েন্দা রিমান্ডে ওই সময়ের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। প্রায় তিন সপ্তাহের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, বিএনপি সরকারের সময় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মইন উ আহমেদকে সেনাপ্রধান করায় তাঁর মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল, যা পরবর্তীতে এক-এগারোর পটভূমি তৈরিতে ভূমিকা রাখে।

মাসুদ উদ্দিন চৌধুরী দাবি করেছেন, ২০০৬ সালে গুলশানে দুই প্রভাবশালী সংবাদপত্রের সম্পাদক ও বিশিষ্ট বুদ্ধিজীবীদের সঙ্গে এক নৈশভোজে দেশের রাজনৈতিক সংকট নিয়ে প্রথম আলোচনা হয়। সেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা রাজনৈতিক সংস্কারে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরবর্তীতে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে বৈঠক করে ২০০৭ সালের ৮ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সরকারকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, সেনাবাহিনী খালেদা জিয়া ও তাঁর দুই ছেলেকে গ্রেপ্তারের পক্ষে ছিল না। তাঁদের গৃহবন্দি রাখা বা বিদেশে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত হলেও সুশীল সমাজের প্রতিনিধি এবং বিশেষ করে দুই প্রভাবশালী সম্পাদক তাঁদের গ্রেপ্তারের জন্য প্রবল চাপ সৃষ্টি করেন। তাঁদের দাবির মুখেই দুই প্রধান নেত্রীর বিরুদ্ধে সংবাদপত্রে জনমত তৈরি করা হয় এবং পরবর্তীতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

২০০৮ সালের নির্বাচন সম্পর্কে মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, সেই নির্বাচন ছিল তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আওয়ামী লীগের একটি অলিখিত সমঝোতার ফসল। এই সমঝোতার কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাঁকে রাষ্ট্রদূত হিসেবে বহাল রাখে এবং জেনারেল মইনসহ ব্রিগেডিয়ার বারী ও আমিনকে নিরাপদে দেশত্যাগের সুযোগ করে দেয়।

সাবেক এই সেনা কর্মকর্তা আরও জানান, মইন উ আহমেদ এরশাদের মতো রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, যা নিয়ে তাঁদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। উল্লেখ্য, গত ২৩ মার্চ বারিধারা থেকে গ্রেপ্তারের পর মাসুদ উদ্দিন চৌধুরী বর্তমানে দেলোয়ার হোসেন হত্যা মামলায় রিমান্ডে রয়েছেন।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করল পাকিস্তান: নতুন ট্রানজিট করিডোর চালু

এপ্রিল ১৫, ২০২৬
প্রধান সংবাদ

স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধী দলের কাঁধে চেপে বসেছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
প্রধান সংবাদ

খুব শিগগিরই দেশকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • পরাশক্তি হওয়ার দৌড়ে এরদোয়ান; ১৩৩ সামরিক ঘাঁটি নিয়ে বিশ্বের ২য় বৃহত্তম সামরিক নেটওয়ার্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাবেন যারা, জানালেন চিফ হুইপ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করল পাকিস্তান: নতুন ট্রানজিট করিডোর চালু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইরানের

এপ্রিল ১৪, ২০২৬

ইতালির প্রধানমন্ত্রীর ওপর ক্ষুব্ধ ট্রাম্প; ‘সাহস নেই’ বলে কঠোর সমালোচনা

এপ্রিল ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version