বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

‘মাহফুজ আলম ব্যর্থ, অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না’

- তুর্জ খান
এপ্রিল ১৬, ২০২৬
A A
‘মাহফুজ আলম ব্যর্থ, অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না’
Share on FacebookShare on Twitter

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম রামগঞ্জের উন্নয়নে ব্যর্থ হয়েছেন এবং এখন অজুহাত দিয়ে সেই ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। বুধবার মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে নিজের ফেসবুক পাতায় এই অভিমত ব্যক্ত করেন তিনি।

ঘটনার সূত্রপাত হয় জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি আবেগঘন বক্তব্যকে কেন্দ্র করে। নিজ এলাকার সড়কের বেহাল দশা নিয়ে হাসনাতের সেই বক্তব্যের পর মাহফুজ আলম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, উপদেষ্টা থাকাকালে রামগঞ্জ-লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য ৪-৫ জন উপদেষ্টার কাছে সাহায্য চেয়েও তিনি পাননি এবং একটি রাজনৈতিক দলের চাপে তাঁকে সহযোগিতা করা হয়নি।

মাহফুজ আলমের এই দাবির কড়া সমালোচনা করে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, উপদেষ্টা থাকাকালে রামগঞ্জের উন্নয়নে মাহফুজ আলমের বাস্তব কোনো আগ্রহ বা অবদান ছিল না। তিনি মনে করেন, সে সময় মাহফুজের হাতে যথেষ্ট ক্ষমতা থাকলেও তিনি দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেননি।

সেলিম আরও উল্লেখ করেন যে, রামগঞ্জের উন্নয়নের প্রশ্নে মাহফুজ আলম সম্পূর্ণ ব্যর্থ এবং এখন ‘কথার ফুলঝুরি’ বা অন্যের ওপর দোষ চাপিয়ে সেই বাস্তবতা ঢেকে রাখার কোনো সুযোগ নেই। একজন ক্ষমতাধর উপদেষ্টা হিসেবে তিনি কেন কাজ করতে পারেননি, তার জন্য অজুহাত না দেখিয়ে দায়ভার গ্রহণ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

বর্তমানে রামগঞ্জ ও লক্ষ্মীপুরের উন্নয়ন নিয়ে দুই নেতার এই পাল্টাপাল্টি অবস্থানে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার

এপ্রিল ১৬, ২০২৬
আওয়ামী লীগ

শাহবাগে সহিংসতা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের রিমান্ড

এপ্রিল ১৬, ২০২৬
প্রধান সংবাদ

জুলাই আন্দোলনে ছাত্রদের পেছনে ‘জঙ্গি’ ছিল: দাবি আনিস আলমগীরের

এপ্রিল ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • পরাশক্তি হওয়ার দৌড়ে এরদোয়ান; ১৩৩ সামরিক ঘাঁটি নিয়ে বিশ্বের ২য় বৃহত্তম সামরিক নেটওয়ার্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার

এপ্রিল ১৬, ২০২৬

শাহবাগে সহিংসতা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের রিমান্ড

এপ্রিল ১৬, ২০২৬

‘মাহফুজ আলম ব্যর্থ, অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না’

এপ্রিল ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version