বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জুলাই সনদ অবিকৃতভাবে বাস্তবায়ন করতে হবে: মিয়া গোলাম পরওয়ার

মহানগরী উত্তর জামায়াতের শূরার অধিবেশন

- তুহিন সিরাজী
এপ্রিল ১৬, ২০২৬
A A
জুলাই সনদ অবিকৃতভাবে বাস্তবায়ন করতে হবে: মিয়া গোলাম পরওয়ার
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। শুরুতে গণভোটকে অবৈধ বলা হলেও এখন সরকার এর বৈধতা স্বীকার করেছে—এ অবস্থায় জুলাই সনদ এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।

তিনি সরকারকে আত্মঘাতী অবস্থান থেকে সরে এসে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সভা ডেকে অবিকৃতভাবে জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বুধবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা সিটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ঢাকাকে ইসলামী আন্দোলনের শক্ত ঘাঁটিতে পরিণত করতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের আপসহীনভাবে কাজ করার আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামী আন্দোলন কোনো প্রচলিত ধারার রাজনীতি নয়; এটি মানবকল্যাণে নিবেদিত একটি আদর্শিক কাফেলা। তাই দায়িত্বশীলদের উচিত প্রচলিত রাজনীতির স্রোতে গা না ভাসিয়ে ধৈর্য, সহনশীলতা, প্রজ্ঞা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করা।

তিনি আরও বলেন, নেতৃত্বের গুণাবলি অর্জনে অধ্যবসায়ের বিকল্প নেই। কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে জ্ঞান ও প্রজ্ঞা বাড়াতে হবে। সিদ্ধান্ত নিতে হবে পরামর্শের ভিত্তিতে এবং দায়িত্ব পালন করতে হবে আন্তরিকতা ও দৃঢ়তার সঙ্গে। তবেই ইসলামী আন্দোলন ভবিষ্যতে শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতের রাজনীতির উদ্দেশ্য পার্থিব স্বার্থ নয়; বরং মানবকল্যাণ ও পরকালীন মুক্তি অর্জনই তাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, তাদের রাজনীতি ভোগের নয়, বরং ত্যাগ ও কল্যাণের। এমন একটি সমাজ গঠনে তারা প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই তাদের লক্ষ্য।

তিনি এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।

মহানগরী সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অধিবেশনে উপস্থিত ছিলেন নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক ও ইয়াছিন আরাফাতসহ অন্য নেতারা। মজলিসে শূরায় নারী-পুরুষ সদস্যরা অংশ নেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

ভঙ্গুর অর্থনীতি, বিপর্যস্ত জনজীবন, তার মাঝেই বিলাসী বাসভবনের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

এপ্রিল ১৬, ২০২৬
জামায়াত

পাঁচ নবজাতকের দায়িত্বে দিশেহারা পরিবার সহায়তায় এগিয়ে এলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

এপ্রিল ১৬, ২০২৬
এনসিপি

শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাই নেতারা

এপ্রিল ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • পরাশক্তি হওয়ার দৌড়ে এরদোয়ান; ১৩৩ সামরিক ঘাঁটি নিয়ে বিশ্বের ২য় বৃহত্তম সামরিক নেটওয়ার্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ

এপ্রিল ১৬, ২০২৬

ভঙ্গুর অর্থনীতি, বিপর্যস্ত জনজীবন, তার মাঝেই বিলাসী বাসভবনের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

এপ্রিল ১৬, ২০২৬

পাঁচ নবজাতকের দায়িত্বে দিশেহারা পরিবার সহায়তায় এগিয়ে এলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

এপ্রিল ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version