বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

এপ্রিল ১৬, ২০২৬
A A
গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার
Share on FacebookShare on Twitter

জুলাই সনদের ভিত্তিতে হওয়া গণভোটের রায় বর্তমান সরকার বাস্তবায়ন করছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার নানা অজুহাতে গণরায় উপেক্ষা করে ‘ফ্যাসিবাদী স্টাইলে’ দেশ চালাচ্ছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের প্রতিটি ধারা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে এবং একে আইনের রূপ দিয়ে সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। তাঁর মতে, নতুন রাষ্ট্র কাঠামোর মাধ্যমে দেশকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করার যে স্বপ্ন দেশবাসী দেখেছিল, তা এখন হতাশায় পরিণত হয়েছে। সরকার ১৩৩টি অধ্যাদেশের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে উপেক্ষা করছে বলেও তিনি দাবি করেন।

দেশের চলমান সংকট তুলে ধরে জামায়াত নেতা বলেন, সরকারের বক্তব্য আর বাস্তব চিত্রের মধ্যে বিশাল ব্যবধান। জ্বালানি মন্ত্রী সংসদে সংকট নেই বললেও পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এছাড়া সার সংকট ও স্বাস্থ্যখাতের নাজুক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না করলে এই সংকটের সমাধান সম্ভব নয়।

প্রশাসনের রদবদল ও স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, এক মাসের মধ্যে ঢালাওভাবে ওএসডি ও পদত্যাগে বাধ্য করার প্রক্রিয়াটি স্বৈরাচারী শাসনের প্রতিফলন। এছাড়া সব স্তরে নির্বাচিত প্রতিনিধির বদলে দলীয় প্রশাসক বসিয়ে সরকার দলীয়করণের মহড়া দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্রীয় শক্তি দিয়ে জনগণের ন্যায্য আন্দোলন দমানো যায় না। আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকারকে দ্রুত গণরায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি। বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

জামায়াত

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

জুলাই ২২, ২০২৬
আন্তর্জাতিক

সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ইসরায়েল

জুলাই ২২, ২০২৬
জামায়াত

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version