শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারো ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

- তুর্জ খান
এপ্রিল ১৭, ২০২৬
A A
বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারো ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা
Share on FacebookShare on Twitter

গাইবান্ধার সাঘাটায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলামকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে বারোকোনা বাজার এলাকা থেকে ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগেও মাদক সংক্রান্ত অভিযোগে গত বছর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি আবারও দলীয় পদে ফিরে আসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশ বারোকোনা বাজারে বিশেষ অভিযান চালায়। এ সময় একটি দোকানের সামনে থেকে সাইফুল ইসলাম ও নাজমুল হক নামে দুজনকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইসমাইল হোসেন নামে তাঁদের আরেক সহযোগী পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করেছে।

জানা গেছে, ২০২৫ সালের অক্টোবর মাসেও ইয়াবাসহ গ্রেপ্তারের পর সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি তাঁকে গোপনে আবারও ইউনিয়ন আহ্বায়কের পদ ফিরিয়ে দেয়। পদ ফিরে পাওয়ার পর তিনি পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে।

সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইখতিয়ার আহমেদ সুজন এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদক কারবারিদের দলে প্রশ্রয় দেওয়ায় ত্যাগী কর্মীরা কোণঠাসা হয়ে পড়ছেন। অন্যদিকে, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন জানান, বিশেষ পরিস্থিতিতে তাঁকে দলে ফেরানো হয়েছিল। তবে এবার অভিযোগ গুরুতর হওয়ায় জেলা কমিটিকে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

রাজধানীর শ্যামলীতে ৫০ এর অধিক হাসপাতালে যুবদলের মাসিক চাঁদা ৫০ লাখ!

এপ্রিল ১৭, ২০২৬
আওয়ামী লীগ

টঙ্গী ডিসি অফিসে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা: জনমনে তীব্র ক্ষোভ

এপ্রিল ১৭, ২০২৬
বাংলাদেশ

সাবেক মালিকদের ব্যাংকিং খাতে ফেরার সুযোগ গভীর উদ্বেগজনক: সেলিম রায়হান

এপ্রিল ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • পরাশক্তি হওয়ার দৌড়ে এরদোয়ান; ১৩৩ সামরিক ঘাঁটি নিয়ে বিশ্বের ২য় বৃহত্তম সামরিক নেটওয়ার্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাই নেতারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীর শ্যামলীতে ৫০ এর অধিক হাসপাতালে যুবদলের মাসিক চাঁদা ৫০ লাখ!

এপ্রিল ১৭, ২০২৬

টঙ্গী ডিসি অফিসে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা: জনমনে তীব্র ক্ষোভ

এপ্রিল ১৭, ২০২৬

ইরান যুদ্ধের ধাক্কায়ও গতিশীল চীনের অর্থনীতি

এপ্রিল ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version