শনিবার, জুলাই ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

নামাজ পড়াতে গিয়ে পরপর দুই জুমা বিএনপির বাধার মুখে জামায়াত এমপি নাজিব মোমেন

জুলাই ২৪, ২০২৬
A A
নামাজ পড়াতে গিয়ে পরপর দুই জুমা বিএনপির বাধার মুখে জামায়াত এমপি নাজিব মোমেন
Share on FacebookShare on Twitter

পাবনার সাঁথিয়া পৌর এলাকায় সাবেক জামায়াত আমির প্রয়াত মতিউর রহমান নিজামীর ছেলে ও সাঁথিয়া আসনের (পাবনা-১) সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতিতে জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) জুমার জামাতের ঠিক আগ মুহূর্তে পৌর এলাকার আফতাবনগর বাজার জামে মসজিদের ভেতরে এ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজে ইমামতি ও খুতবা দিতে চাইলে বিএনপির কর্মী-সমর্থকরা তাতে আপত্তি জানান। খুতবা শুরুর সময় এই বাধা কেন্দ্র করে মসজিদের ভেতরেই জামায়াত ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে নির্ধারিত ইমামের ইমামতিতেই জুমার নামাজ সম্পন্ন হয়।

ঘটনা প্রসঙ্গে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি মো. করিম অভিযোগ করে জানান, দলীয় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে জামায়াত এমপি তাঁর লোকবল নিয়ে মসজিদে এসেছিলেন এবং জোরপূর্বক খুতবা ও নামাজ পড়াতে চাইলে মুসল্লিরা আপত্তি জানান। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা চড়াও হয়ে ধাক্কাধাক্কি ও কিল-ঘুসি শুরু করলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

অন্যদিকে পাল্টা অভিযোগ তুলে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন জানান, তিনি কোনো ক্ষমতা প্রদর্শন করতে যাননি, বরং স্থানীয়দের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন। ঘটনাটিকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে তিনি দাবি করেন, বহিরাগত বিএনপি নেতাকর্মীদের নিয়ে এসে এই হামলা চালানো হয়েছে এবং পরবর্তীতে তাঁদের এক কর্মীর দোকানে হামলা ও লুটপাট করা হয়েছে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমপি মোমেনের নামাজ পড়ানোকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির আশঙ্কায় আগে থেকেই মসজিদে পুলিশ মোতায়েন ছিল। নামাজের আগ মুহূর্তে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটলেও পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্পর্কিত খবর

জামায়াত

জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

জুলাই ২৪, ২০২৬
বাংলাদেশ

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

জুলাই ২৪, ২০২৬
বাংলাদেশ

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে, পছন্দের কথা জানালেন আসিফ নজরুল

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অ্যামাজনের সার্ভারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন নিরাপত্তা ব্যবস্থা বড় ঝুঁকিত

জুলাই ২৫, ২০২৬

নামাজ পড়াতে গিয়ে পরপর দুই জুমা বিএনপির বাধার মুখে জামায়াত এমপি নাজিব মোমেন

জুলাই ২৪, ২০২৬

জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version