শনিবার, জুলাই ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

হামলার ভিডিও ফুটেজে ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতি সামনের সারিতে স্পষ্ট হলেও মামলায় নাম নেই

কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা

এপ্রিল ১৯, ২০২৬
A A
হামলার ভিডিও ফুটেজে ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতি সামনের সারিতে স্পষ্ট হলেও মামলায় নাম নেই
Share on FacebookShare on Twitter

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র বিতর্ক ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভিডিও ফুটেজে যাদের হামলায় নেতৃত্ব দিতে দেখা গেছে এবং যারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে লোক জড়ো করেছিলেন, তাদের নাম এজাহারে নেই। এর পরিবর্তে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন মতাদর্শের নেতাদের আসামি করা হয়েছে বলে দাবি উঠেছে।

মামলার এজাহারে প্রধান আসামি করা হয়েছে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ খাজা আহম্মেদকে এবং দ্বিতীয় আসামি করা হয়েছে খেলাফত মজলিসের উপজেলা আমির মাওলানা আসাদুজ্জামানকে। অথচ অনুসন্ধানে প্রাপ্ত ভিডিও ফুটেজ এবং স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, হামলার সামনের সারিতে ছাত্রদল ও যুবদলের একাধিক নেতাকর্মীকে সক্রিয় দেখা গেছে। এমনকি হামলার আগে ফেসবুকে পোস্ট দিয়ে লোক সংগঠিত করা ব্যক্তিদের নামও মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি।

(বাঁ-থেকে) কুষ্টিয়ায় পীরের আস্তানায় হামলায় ছাত্রদল সেক্রেটারি মারুফ, কর্মী শাওন, কর্মী কমল, যুবদল সদস্য রাসেল, যুবদলকর্মী সুজন (ওপরে), যুবদল সদস্য বিল্পব, ছাত্রদলকর্মী মাহিম, যুবদল ক্যাডার মিঠুন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সেক্রেটারি আব্দুল্লাহ সাফি ও ছাত্রদলকর্মী যুবায়ের ভিডিও ফুটেজ থেকে -সংগৃহীত

ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, হামলার সময় স্থানীয় ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী দেশীয় অস্ত্র হাতে আস্তানায় প্রবেশ করেন। ঘটনার আগে ছাত্রদলের এক কর্মী ফেসবুক লাইভের মাধ্যমে সবাইকে আসার আহ্বান জানান এবং কুরআন অবমাননার অভিযোগ তুলে প্রতিহতের ডাক দেন। অথচ বাদীপক্ষ এসব ব্যক্তিকে আসামি না করে অসহায়ত্ব প্রকাশ করেছেন। প্রধান আসামি খাজা আহম্মেদ দাবি করেছেন, তিনি হামলার আগে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণের অনুরোধ করেছিলেন, যার প্রমাণ পুলিশের কাছেও রয়েছে।

এদিকে জামায়াতে ইসলামী ও স্থানীয় সচেতন মহল দাবি করছে, একটি নির্দিষ্ট পক্ষকে সুবিধা দিতে এবং অন্য পক্ষকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে এই মামলা সাজানো হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার জসিম উদ্দিন জানিয়েছেন, এজাহারে কাদের নাম থাকবে সেটি বাদীর বিষয়। তবে তদন্ত চলাকালীন ভিডিও ফুটেজ ও তথ্যপ্রমাণ যাচাই করে প্রকৃত দোষীদের নাম অন্তর্ভুক্ত করা হবে এবং নির্দোষ কেউ থাকলে তাকে অব্যাহতি দেওয়া হবে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

অ্যামাজনের সার্ভারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন নিরাপত্তা ব্যবস্থা বড় ঝুঁকিত

জুলাই ২৫, ২০২৬
জামায়াত

নামাজ পড়াতে গিয়ে পরপর দুই জুমা বিএনপির বাধার মুখে জামায়াত এমপি নাজিব মোমেন

জুলাই ২৪, ২০২৬
জামায়াত

জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অ্যামাজনের সার্ভারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন নিরাপত্তা ব্যবস্থা বড় ঝুঁকিত

জুলাই ২৫, ২০২৬

নামাজ পড়াতে গিয়ে পরপর দুই জুমা বিএনপির বাধার মুখে জামায়াত এমপি নাজিব মোমেন

জুলাই ২৪, ২০২৬

জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version