সোমবার, এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান

- তুর্জ খান
এপ্রিল ২০, ২০২৬
A A
সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান
Share on FacebookShare on Twitter

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও চরম আকার ধারণ করেছে। একটি ইরানি বাণিজ্যিক জাহাজ মার্কিন বাহিনী কর্তৃক জব্দ হওয়ার পর এর পাল্টা জবাব হিসেবে ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে তেহরান। নড়বড়ে যুদ্ধবিরতির মাঝেই এমন পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘তুসকা’ নামের একটি ইরানি কার্গো জাহাজ সতর্কবার্তা অমান্য করে নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করলে মার্কিন মেরিনরা সেটিতে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণ নেয়। ট্রাম্পের দাবি, জাহাজটি অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল। বর্তমানে জাহাজটি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এর ভেতরে কী আছে তা যাচাই করে দেখা হচ্ছে।

অন্যদিকে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ওমান সাগরে মার্কিন জাহাজগুলোতে ড্রোন হামলা চালিয়ে জাহাজ জব্দের প্রতিশোধ নেওয়া হয়েছে। ইরান এই ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ এবং যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। তেহরান আরও জানিয়েছে যে, মার্কিন উস্কানিমূলক আচরণের কারণে তারা প্রস্তাবিত দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নেবে না।

উত্তজনা বৃদ্ধিতে উভয় পক্ষ থেকেই কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, শর্ত না মানলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হতে পারে। এর জবাবে ইরানও হুঁশিয়ারি দিয়েছে, তাদের বেসামরিক স্থাপনায় হামলা হলে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি সংশ্লিষ্ট বিদ্যুৎ ও পানি শোধনাগারে পাল্টা হামলা চালানো হবে। বর্তমানে এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রস্তাবিত শান্তি আলোচনা গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মোসাদের হয়ে গুপ্তচরগিরির দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

এপ্রিল ২০, ২০২৬
আন্তর্জাতিক

একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

এপ্রিল ২০, ২০২৬
প্রধান সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতির ব্যয়ে সরকার-আইএমএফ দ্বন্দ্ব, কেন্দ্রে ফ্যামিলি কার্ড

এপ্রিল ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার প্রধান আসামি এখন রামু থানার ওসি

এপ্রিল ২০, ২০২৬

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তারের পর অফিস ভাঙচুর

এপ্রিল ২০, ২০২৬

মোসাদের হয়ে গুপ্তচরগিরির দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version