বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান, পালালেন ছাত্রদল নেতা

জুন ১৭, ২০২৬
A A
স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান, পালালেন ছাত্রদল নেতা
Share on FacebookShare on Twitter

গোপনে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করে স্ত্রীকে স্বীকৃতি না দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। এ অবস্থায় কোনো উপায় না দেখে আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসে দিনভর অবস্থান নিয়েছেন ভুক্তভোগী এক তরুণী। এদিকে, স্ত্রীর আসার খবরে কলেজ থেকে লাপাত্তা রয়েছেন অভিযুক্ত ছাত্রদল নেতা মো. পারভেজ। তিনি ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

জানা যায়, অভিযুক্ত পারভেজ ঢাকা কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী এবং ক্যাম্পাসের ফরহাদ হোসেন হলের আবাসিক ছাত্র। তাঁর গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জনগাও গ্রামে। মঙ্গলবার সকাল ১০টা থেকে ওই হলের সামনেই ভুক্তভোগী তরুণীকে দীর্ঘ সময় অবস্থান করতে দেখা যায়।

ভুক্তভোগী ওই তরুণীর দাবি, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে রাজধানী ঢাকার ঘাটারচরে একটি ভাড়া বাসায় দীর্ঘদিন একসাথে থাকতেন তাঁরা। একপর্যায়ে বিভিন্ন শর্তের বেড়াজালে চলতি বছরের মার্চ মাসে তাঁরা কোর্ট ম্যারেজ (বিয়ে) করেন। তবে বর্তমানে পারভেজ বিয়ের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করছেন এবং তাঁর সাথে সব ধরণের যোগাযোগ এড়িয়ে চলছেন।

তরুণী জানান, তিনি দুই দিন আগে ঠাকুরগাঁও থেকে স্বামী পারভেজের খোঁজে ঢাকায় এসেছেন। ঢাকায় পরিচিত কেউ না থাকায় রাতে একটি হাসপাতালের বারান্দায় বসে রাত কাটিয়েছেন। এরপর সকালে অনেক কষ্টে ঢাকা কলেজে স্বামীর সন্ধান পেয়ে ছুটে আসেন।

তিনি অভিযোগ করে বলেন, “আমাদের মধ্যে বিয়ে হয়েছে। কিন্তু এখন সে বিষয়টি অস্বীকার করছে। পারভেজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে প্রথমে সে ফোনে জানায় ঢাকার বাইরে আছে। একেক সময় একেক জায়গায় যেমন— সিলেট বা সুনামগঞ্জে আছে বলে বাহানা ধরে। সর্বশেষ আমার সাথে যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দিয়ে মোবাইল নম্বর ব্লক করে দিয়েছে।”

এদিকে ক্যাম্পাসে এক তরুণীর অবস্থানের বিষয়টি জানাজানি হলে সাধারণ শিক্ষার্থীরা ভুক্তভোগীকে বুঝিয়ে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই নারী ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে অবস্থান করছিলেন। অন্যদিকে, তরুণীর অভিযোগের বিষয়টি জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা মো. পারভেজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান সংবাদ

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

সেপ্টেম্বর ১৬, ২০২৬
বিএনপি

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version