রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

মাদক সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর ওপর হামলা, আহত ১০

এপ্রিল ২০, ২০২৬
A A
মাদক সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর ওপর হামলা, আহত ১০
Share on FacebookShare on Twitter

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে মাদক সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে একদল মাদকসেবী। গত রবিবার রাতে আইয়ুবপুর গ্রামের একটি খোলা মাঠে এই হামলার ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের পর এলাকাবাসী ওই গ্রামে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছিলেন। সেখানে বক্তারা মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করেন যে, মাদকের সঙ্গে জড়িতদের এলাকায় কোনো ঠাঁই হবে না। এই সমাবেশের জের ধরেই রবিবার রাতে মাদকসেবীরা পরিকল্পিতভাবে এলাকাবাসীর ওপর হামলা চালায় বলে দাবি ভুক্তভোগীদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে একদল যুবক মাঠে বসে মাদক সেবন করছিল। এলাকার কয়েকজন বাসিন্দা তাদের বাধা দিতে গেলে মাদকসেবীরা আগে থেকে মজুত রাখা দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। রাতের অন্ধকারে এলোপাতাড়ি কোপানোর ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এলাকাবাসীর প্রশ্ন, তাৎক্ষণিক তর্কের জেরে হামলা হলে মাদকসেবীদের কাছে এত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র কোথা থেকে এলো?

আইয়ুবপুর এলাকায় দীর্ঘদিন ধরেই মাদকের উৎপাত চরমে পৌঁছেছে বলে অভিযোগ সচেতন নাগরিকদের। স্থানীয় যুবসমাজ ও বাসিন্দারা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন সময় সভা-সমাবেশ করলেও কোনো এক অদৃশ্য চাপের কারণে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। প্রশাসনের সাময়িক পদক্ষেপের পর পরিস্থিতি কিছুদিন শান্ত থাকলেও পুনরায় মাদকের কারবার শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে জনমনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

এবার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে ‘বিষ’, ৩ পুলিশ সদস্য অসুস্থ

জুলাই ২৬, ২০২৬
এনসিপি

নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে: আখতার হোসেন

জুলাই ২৬, ২০২৬
বাংলাদেশ

বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি

জুলাই ২৬, ২০২৬

আন্দোলনকারীদের অধিকাংশই জামায়াতপন্থি মৌলবাদী: শুভেন্দু

জুলাই ২৬, ২০২৬

চট্টগ্রামে এক দশক পর চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণ শুরু কাল

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version