Monday, September 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

আ.লীগ নেত্রীর মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন

April 20, 2026
A A

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন নাদিয়া পাঠান পাপন, যিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক নেত্রী সৈয়দা নাখলু আক্তারের মেয়ে।

সোমবার (২০ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষিত সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের তালিকায় পাপনের নাম ৩২ নম্বরে আসে। এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

নাদিয়া পাঠান পাপন বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং পর্যায়ক্রমে দলীয় বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন।

অন্যদিকে, তার মা সৈয়দা নাখলু আক্তার দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে সৈয়দা নাখলু আক্তার বলেন, তিনি আগেই আওয়ামী লীগের রাজনীতি ছেড়েছেন এবং বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। মেয়ের মনোনয়নে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

বিএনপি সূত্র জানায়, নাদিয়া পাঠান শুধু পদধারী নেত্রীই নন, বরং রাজপথের আন্দোলনেও সক্রিয় ছিলেন। বিশেষ করে সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণ ছিল বলে দাবি করা হয়।

এদিকে, বিষয়টি নিয়ে বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তবে তিনি এলাকার সন্তান হিসেবে নাদিয়াকে অভিনন্দন জানিয়েছেন।

মনোনয়ন প্রসঙ্গে নাদিয়া পাঠান পাপন বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি কাজ করবেন এবং ভবিষ্যতে দলীয় কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

Related Posts

বাংলাদেশ

বিরোধীদের এক দফার হুঁশিয়ারিতে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না: রুহুল কবীর রিজভী

September 21, 2026
বাংলাদেশ

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন

September 21, 2026
এনসিপি

বাবা হারালেন মনিরা শারমিন, এনসিপির শোক

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিরোধীদের এক দফার হুঁশিয়ারিতে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না: রুহুল কবীর রিজভী

September 21, 2026

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন

September 21, 2026

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version