ইরানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগসাজশের অভিযোগে দেশজুড়ে অন্তত ১২৭ জনকে গ্রেপ্তার করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসি দাবি করেছে, গ্রেপ্তারকৃতরা শত্রুরাষ্ট্রগুলোর পক্ষে কাজ করছিল এবং সম্ভাব্য সামরিক হামলার পটভূমি তৈরি করার পরিকল্পনায় জড়িত ছিল।
বাহিনীটি জানায়, গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের কার্যক্রম শনাক্ত করা হয় এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে।
তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় বা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই এ ধরনের অভিযান পরিচালনা করছে ইরান।







