রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

এপ্রিল ২১, ২০২৬
A A
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ
Share on FacebookShare on Twitter

চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার শুরু হচ্ছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদরাসা ও একটি কারিগরি বোর্ডের অধীনে মোট ৩০,৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮,৫৭,৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সারা দেশে ৩,৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন এ তথ্য জানান। এ সময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্‌দী আমিন। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র লোডশেডিংয়ের কারণে পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে। অনেক স্থানে দিনে ৮-১০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় তাদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটছে। তবে পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়।
শিক্ষার্থীরা যাতে যানজট এড়িয়ে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারে, সে জন্য সকাল ৮টা থেকে কেন্দ্র খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষায় সাইবার অপরাধসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রশ্নপত্র পরিবহন ও সংশ্লিষ্ট কার্যক্রমে নজরদারি জোরদার করা হয়েছে এবং একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।
ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজনের বিষয়ে স্পষ্ট কিছু না জানালেও মন্ত্রী বলেন, কোর্স সম্পন্ন হলে নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়া হবে।
লিখিত বক্তব্যে মাহ্‌দী আমিন বলেন, সরকার শিক্ষার্থীদের মধ্যে ‘পরীক্ষাভীতি’ দূর করতে কাজ করছে এবং অভিভাবকদেরও অযথা উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান। শান্ত ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০

জুলাই ২৬, ২০২৬
বাংলাদেশ

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি

জুলাই ২৬, ২০২৬
ফিচার

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০

জুলাই ২৬, ২০২৬

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি

জুলাই ২৬, ২০২৬

জুলাই গণহত্যা: ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version