Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’: সংসদে রুমিন ফারহানা

April 21, 2026
A A

দেশে একের পর এক ‘মব’ বা গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে নাচ, গান, অভিনয় বা কবিতার মতো সাংস্কৃতিক চর্চা থাকলেও বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ‘মবের সংস্কৃতি’ তৈরি হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে নিজের নোটিশ উত্থাপন করে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাহীনতার চিত্র দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেও মব তৈরি করা হচ্ছে। বরিশাল আদালত প্রাঙ্গণ ও সুপ্রিম কোর্টের ল’ইয়ার্স রুমে মবের ঘটনা বিচারব্যবস্থার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। এছাড়া দ্য ডেইলি স্টার অফিসে হামলা, চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা এবং কুষ্টিয়ায় অভিযোগকারীকে পিটিয়ে হত্যার ঘটনাও সমাজের গভীর অবক্ষয়ের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেন তিনি।

আরওপড়ুন

পিকনিকে ‘জয় বাংলা’ স্লোগান, অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি

একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, একাধিকবার আশ্বাস দেওয়া হলেও দেশে মব কালচার বন্ধ হয়নি এবং বিচারহীনতার সংস্কৃতিও অব্যাহত রয়েছে। তিনি মনে করেন, মানুষ যখন ন্যায়বিচার পায় না, তখন তারা আইন নিজের হাতে তুলে নিতে উৎসাহিত হয়।

তিনি আরও বলেন, দেশে তীব্র হতাশা, ক্ষোভ ও বৈষম্য বিরাজ করছে। অপরাধের বিচার না হওয়ার প্রবণতাই এই পরিস্থিতির অন্যতম কারণ। উদাহরণ হিসেবে তিনি চট্টগ্রামে দেড় বছর আগে সংঘটিত একটি গণপিটুনির ঘটনার বিচার না হওয়ার বিষয়টি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

রুমিন ফারহানা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তির অভাবই মব সংস্কৃতিকে আরও উসকে দিচ্ছে। তিনি জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় তার বক্তব্যের দুই মিনিট পূর্ণ হতেই মাইক বন্ধ হয়ে যায়।

Related Posts

পিকনিকে ‘জয় বাংলা’ স্লোগান, অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি
আওয়ামী লীগ

পিকনিকে ‘জয় বাংলা’ স্লোগান, অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি

September 21, 2026
একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক
বিএনপি

একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

September 21, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার
বিএনপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রুশ হামলায় পুরোপুরি ধ্বংস ইউক্রেনের ইস্পাত শিল্প

রুশ হামলায় পুরোপুরি ধ্বংস ইউক্রেনের ইস্পাত শিল্প

September 21, 2026
পিকনিকে ‘জয় বাংলা’ স্লোগান, অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি

পিকনিকে ‘জয় বাংলা’ স্লোগান, অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি

September 21, 2026
যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০