বুধবার, এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

হরমুজে বাংলাদেশি জাহাজ অতিক্রমে সহযোগিতার আশ্বাস ইরানের

- তুহিন সিরাজী
এপ্রিল ২২, ২০২৬
A A
হরমুজে বাংলাদেশি জাহাজ অতিক্রমে সহযোগিতার আশ্বাস ইরানের
Share on FacebookShare on Twitter

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস। মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানায় দূতাবাস।

একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সংঘাত, যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকদের ভূমিকা এবং ইরানের বিরুদ্ধে বেআইনি আগ্রাসনের ফলে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে ইরান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। পাশাপাশি, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

চলতি সপ্তাহে তুরস্কের আন্তালিয়া ফোরামের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর বৈঠককে স্বাগত জানিয়েছে দূতাবাস। এ ধরনের গঠনমূলক ও ফলপ্রসূ সংলাপের মাধ্যমে পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আলোচনা ও কূটনীতিনির্ভর সমাধানের পক্ষে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক অবস্থানকে ইরান প্রশংসা করে, যা আঞ্চলিক ও বৈশ্বিক পরিসরে গুরুত্বপূর্ণ।

এছাড়া, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশ সরকারের শোকবার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে শোক প্রস্তাব গৃহীত হওয়াকে বিশেষভাবে উল্লেখ করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর সিদ্ধান্তকেও দূতাবাস সাধুবাদ জানায়।

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচল সহজ করতে ইরান তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানানো হয়। পাশাপাশি, আজারবাইজান হয়ে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়।

তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ইরান-সম্পর্কিত গণমাধ্যম সাক্ষাৎকারের নির্বাচিত অংশ আংশিকভাবে প্রচার ও সামাজিক মাধ্যমে পুনঃপ্রচারে অসন্তোষ প্রকাশ করেছে দূতাবাস। তাদের মতে, এ ধরনের উপস্থাপন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতির শেষে, বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে দূতাবাস সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড বা বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু

এপ্রিল ২২, ২০২৬
ফিচার

জবাইয়ের পর রক্ত না ঝরিয়েই গোশত বিক্রি, বাড়ছে স্বাস্থ্য ঝুকি আর অ্যালার্জির শঙ্কা

এপ্রিল ২২, ২০২৬
বাংলাদেশ

মৃত সন্তানের লাশ পরিবহনে অ্যাম্বুলেন্স না মেলায় বাবার করুণ দৃশ্য

এপ্রিল ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাজ্যে ঐতিহাসিক বিল পাস, ‘নিষিদ্ধ’ হতে চলেছে ধূমপান

এপ্রিল ২২, ২০২৬

চট্টগ্রাম সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী

এপ্রিল ২২, ২০২৬

‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত, একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর

এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version