বুধবার, এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত, একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর

- তুহিন সিরাজী
এপ্রিল ২২, ২০২৬
A A
‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত, একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর
Share on FacebookShare on Twitter

রাজনৈতিক প্রতিশ্রুতির বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী অটল রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১১ দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনসিপি ও জামায়াতকে ধন্যবাদ জানিয়ে মিতু বলেন, তিনি এনসিপির মনোনীত জোট প্রার্থী। তাকে যোগ্য বিবেচনা করে মনোনয়ন দেওয়ায় দলের আহ্বায়কসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক অঙ্গীকার রক্ষা করেছে, যা জোট রাজনীতির মূল ভিত্তি। দেশের ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার যে প্রতিশ্রুতি ছিল, জামায়াত তা বাস্তবায়ন করেছে।

তিনি আরও বলেন, অনেক বড় রাজনৈতিক দল জোট গঠন করলেও তারা সবসময় প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। পর্যাপ্ত আসন থাকার পরও জোটের প্রার্থীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। এ দিক থেকে জামায়াতে ইসলামী ব্যতিক্রম।

মিতু জানান, সাম্প্রতিক প্রেক্ষাপটের কারণেই তারা এই প্রক্রিয়ায় অংশ নিতে পেরেছেন। জোটের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ জাবিরের মাকেও প্রার্থীদের সঙ্গে রাখা হয়েছে, যা তাদের আন্দোলনের চেতনার প্রতিফলন। এছাড়া জোটের অন্যান্য নারী প্রার্থীরাও রাজনৈতিকভাবে অভিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন এবং সম্মিলিত এই পথচলা ইতিবাচক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নারীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শিশুস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে তারা সমন্বিতভাবে কাজ করবেন। পাশাপাশি আইন প্রণয়নের ক্ষেত্রেও জনকল্যাণমূলক ভূমিকা রাখতে চান তারা।

সম্পর্কিত খবর

জামায়াত

চট্টগ্রাম সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী

এপ্রিল ২২, ২০২৬
বাংলাদেশ

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬
বাংলাদেশ

বিএনপি নেতাদের বিরুদ্ধে ডিপিডিসির ‘ডেড ক্যাবল’ চুরির অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের সঙ্গে কেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

ভারতে শাহবাগী ব্লগার সানিউর রহমান ওরফে সত্য সাধু গ্রেপ্তার

এপ্রিল ২২, ২০২৬

যুক্তরাজ্যে ঐতিহাসিক বিল পাস, ‘নিষিদ্ধ’ হতে চলেছে ধূমপান

এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version