বুধবার, এপ্রিল ২২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

চট্টগ্রাম সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
এপ্রিল ২২, ২০২৬
A A
চট্টগ্রাম সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি চট্টগ্রামের ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

সোমবার রাতে নগর জামায়াতের শূরা বৈঠকে দলের সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, নগর শাখার মতামত ও কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আসন্ন চসিক নির্বাচনে তিনি জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরওপড়ুন

‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত, একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে জামায়াতের প্রার্থী ছিলেন হেলালী। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী সাঈদ আল নোমানের কাছে প্রায় ৪৬ হাজার ভোটে পরাজিত হন। স্নাতকোত্তর ডিগ্রিধারী হেলালী একসময় শিক্ষকতা পেশায় যুক্ত থাকলেও বর্তমানে ব্যবসা করছেন।

এর আগে মেয়র প্রার্থী হিসেবে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নাম আলোচনায় ছিল। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও তরুণ নেতৃত্বকে সামনে রেখে তাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে দলের ভেতরে আলোচনা চলছিল। এছাড়া মহানগর আমির নজরুল ইসলামসহ সাবেক কয়েকজন শিবির নেতার নামও কেন্দ্রে পাঠানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত শামসুজ্জামান হেলালীর নাম চূড়ান্ত করা হয়।

এছাড়া কাউন্সিলর পদে ৪১টি ওয়ার্ডে প্রার্থীদের নামও চূড়ান্ত করেছে জামায়াত, যদিও তালিকাটি এখনো প্রকাশ করা হয়নি।

দলীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যা ৬টায় নগর জামায়াতের শূরা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নগর আমির নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে চসিক নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবং রাতেই মেয়র প্রার্থী হিসেবে শামসুজ্জামান হেলালীর নাম প্রকাশ করা হয়।

সম্পর্কিত খবর

‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত, একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর
প্রধান সংবাদ

‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত, একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর

এপ্রিল ২২, ২০২৬
বাংলাদেশ

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬
বাংলাদেশ

বিএনপি নেতাদের বিরুদ্ধে ডিপিডিসির ‘ডেড ক্যাবল’ চুরির অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চট্টগ্রাম সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী

চট্টগ্রাম সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী

এপ্রিল ২২, ২০২৬
‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত, একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর

‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত, একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর

এপ্রিল ২২, ২০২৬
নির্বাচনি প্রচারণা নিয়ে দল ও প্রার্থীদের ইসির নতুন নির্দেশনা

আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু

এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০