শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

৪৩ ঘণ্টার ব্যবধানে দুই বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

আধিপত্য বিস্তার নিয়ে রক্তপাত

এপ্রিল ২৭, ২০২৬
A A
৪৩ ঘণ্টার ব্যবধানে দুই বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের রাউজানে ৪৩ ঘণ্টার ব্যবধানে আবারও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের লেংগা বাইল্যার ঘাটা এলাকায় নাছির উদ্দীন (৫৫) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিজ বাড়ির কাছেই এই হামলার শিকার হন তিনি। এর মাত্র দুই দিন আগে গত শুক্রবার একই উপজেলায় কাউসার উর জামান বাবলু নামে আরেক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল।

নিহত নাছির উদ্দীন কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমসের পাড়ার বাসিন্দা এবং রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাড়ির পাশে গুলির শব্দ শুনে স্বজনরা ছুটে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এলাকায় মাটি কাটা, পাহাড় কাটা, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। স্থানীয়দের মতে, জনৈক জানে আলম ওরফে ডাকাত আলমের সঙ্গে নাছিরের দীর্ঘদিনের বিরোধ ছিল, যা এই হামলার কারণ হতে পারে। উল্লেখ্য যে, নিহত নাছিরের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে এবং কয়েক মাস আগে দুর্বৃত্তদের কোপে গুরুতর আহত হয়ে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।

পরপর দুই বিএনপি কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় পুরো রাউজান জুড়ে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, জড়িতদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে এবং সাম্প্রতিক দুই হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও চাঁদাবাজি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

চুপ্পুর অসুস্থতার সার্টিফিকেট দরকার নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬
অন্যান্য

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

জুলাই ২৪, ২০২৬
বাংলাদেশ

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ২৪, ২০২৬

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version