রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

জুলাই সনদকে ‘আননেসেসারি’ বলায় সংসদে উত্তেজনা

এপ্রিল ২৮, ২০২৬
A A
আজ থেকে দিনে দুই বেলা চলবে সংসদ অধিবেশন
Share on FacebookShare on Twitter

বিএনপির এক সংসদ সদস্য জুলাই সনদকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করায় জাতীয় সংসদে কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দেয়। সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির আগে এ ঘটনা ঘটে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য মঞ্জুরুল করিম বক্তব্যের একপর্যায়ে বিরোধী দলের উদ্দেশে বলেন, সংসদের প্রথম দিন থেকেই একটি ‘অপ্রয়োজনীয়’ জুলাই সনদ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

এ বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় বর্তমান সরকার গঠিত হয়েছে। এমন প্রেক্ষাপটে জাতীয় সংসদে জুলাইকে ‘অপ্রয়োজনীয়’ বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ সময় সংসদ সদস্যদের মধ্যে হইচই শুরু হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সংসদে যে যা বলবেন, স্পিকারকে উদ্দেশ করে বলবেন। এখানে বিভিন্ন দলের সদস্যরা প্রতিনিধিত্ব করছেন, তাই সবার অনুভূতি এক হবে না—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। বাকস্বাধীনতার সুযোগে প্রত্যেকে তাদের মতামত সংসদে উপস্থাপন করতে পারবেন।

তবুও হট্টগোল অব্যাহত থাকলে স্পিকার আরও বলেন, তিনি কথা বলার সময় সবাই যেন নিজ নিজ আসনে নীরব থাকেন। কোনো বক্তব্য অপছন্দ হলে পরবর্তী সময়ে নিজ বক্তব্যের মাধ্যমে তার জবাব দেওয়া যেতে পারে। শালীনতা বজায় রেখে বক্তব্য উপস্থাপন করার আহ্বান জানিয়ে তিনি কাউকে অযথা বাধা না দেওয়ার নির্দেশ দেন।

এরপর মাগরিবের নামাজের জন্য অধিবেশনে বিরতি দেওয়া হয়। বিরতির পর চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, তিনি বিষয়টি নিয়ে মঞ্জুরুল করিমের সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট সদস্য দাবি করেছেন, তিনি ‘অপ্রয়োজনীয় বিতর্ক করা যাবে না’—এ কথাই বোঝাতে চেয়েছিলেন। স্পিকার চাইলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন এবং প্রয়োজনে বক্তব্যটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, নারী পুলিশ হেফাজতে

জুলাই ২৬, ২০২৬
অন্যান্য

এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

জুলাই ২৫, ২০২৬
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

জুলাই ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

খাবারের দাম কম না রাখায় দোকানিকে মারধর ছাত্রদল নেতার

জুলাই ২৬, ২০২৬

বিএনপি আজকে ক্ষমতায় আছে, কালকে নাও থাকতে পারে: সারজিস আলম

জুলাই ২৬, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ সম্পন্ন করে যেতে পারবে না: নাহিদ ইসলাম

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version