Monday, October 26, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

ফ্যামিলি কার্ডে ব্যয় হবে ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা

April 28, 2026
A A
ফ্যামিলি কার্ডে ব্যয় হবে ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি নারীপ্রধান পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আগামী পাঁচ বছরে ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা ব্যয় করবে সরকার। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা পাবে। অর্থ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবছর উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি বাজেটে বরাদ্দের পরিমাণও বৃদ্ধি করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন এবং চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকেই পরীক্ষামূলকভাবে এর বাস্তবায়ন শুরু হয়েছে। সোমবার সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয়, ইতিমধ্যে ৩৭ হাজারের বেশি কার্ড বিতরণ করা হয়েছে এবং জুন মাসের মধ্যে মোট ৮৬ হাজার পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে।

সরকারি প্রাক্কলন অনুযায়ী, আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৪১ লাখ উপকারভোগীর জন্য ১৩ হাজার ৭৪০ কোটি টাকা প্রয়োজন হবে। পর্যায়ক্রমে ২০২৯-৩০ অর্থবছর নাগাদ উপকারভোগীর সংখ্যা ১ কোটি ৬১ লাখে উন্নীত করা হবে, যার জন্য ৫৩ হাজার ১৩০ কোটি টাকা বরাদ্দের প্রয়োজন পড়বে। পাঁচ বছরের মোট ব্যয়ের মধ্যে প্রায় ১ লাখ ২১ হাজার ২৮৬ কোটি টাকা সরাসরি নগদ সহায়তা হিসেবে প্রদান করা হবে এবং বাকি অর্থ জরিপ ও কার্ড তৈরির কাজে ব্যয় হবে।

আরওপড়ুন

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

ইরানের সঙ্গে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ শুরু করেছেন ট্রাম্প: ওবামা

প্রকৃত উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে উপজেলা পর্যায়ে ইউএনওদের প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে তাঁরা মনে করেন, এই বিশাল ব্যয়ের অর্থ সংস্থানের জন্য রাজস্ব আদায় বাড়ানো এবং বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির অপচয় রোধ করা জরুরি। অর্থমন্ত্রী জানিয়েছেন, এটি সরকারের একটি মানবিক ও দৃষ্টান্তমূলক উদ্যোগ এবং অর্থায়নের কোনো সংকট হবে না।

Related Posts

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার
প্রধান সংবাদ

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

October 26, 2026
ইরানের সঙ্গে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ শুরু করেছেন ট্রাম্প: ওবামা
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ শুরু করেছেন ট্রাম্প: ওবামা

October 25, 2026
সরকার নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে: জামায়াত আমির
জামায়াত

সরকার নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে: জামায়াত আমির

October 25, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

October 26, 2026
পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

October 25, 2026
প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০