শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত

এপ্রিল ৩০, ২০২৬
A A
শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত
Share on FacebookShare on Twitter

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকদের হেনস্তা, হত্যার হুমকি এবং অধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের ঘটনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার এবং একজনের পদ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে সাবেক এক নেতাকে শোকজ করে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

স্থায়ীভাবে বহিষ্কৃত নেতারা হলেন—কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ-সভাপতি আক্তারুজ্জামান বিশাল এবং সহ-সাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওন। এছাড়া বর্তমান সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। সাবেক সভাপতি আকবর হোসেনকে শোকজ করা হয়েছে। বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুরে সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সস্ত্রীক দাপ্তরিক কাজে কলেজে এলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অন্য শিক্ষকরা মিলে মধ্যাহ্নভোজে বসেন। এ সময় ছাত্রদল সভাপতি সোহাগের নেতৃত্বে একদল নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। তারা আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি শিক্ষকদের খাবার খেতে বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় কয়েকজন শিক্ষককে শারীরিক হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছিলেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এবিএম ছানা উল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, প্রয়োজনে শিক্ষকতা ছেড়ে দেবেন, তবুও অন্যায়ের সঙ্গে আপস করবেন না। শিক্ষক পরিষদ হামলাকারীদের ছাত্রত্ব বাতিলসহ চার দফা দাবি পেশ করে আন্দোলনে নামে।

তবে অভিযুক্তদের বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় আজ বৃহস্পতিবার শিক্ষকরা তাঁদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। একইসঙ্গে ছাত্রদলের পক্ষ থেকে ঘোষিত পাল্টা মানববন্ধন কর্মসূচিও স্থগিত করা হয়েছে। এর ফলে কলেজে পুনরায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পরিবেশ তৈরি হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের লীগ ধর ম্যারাথন

জুলাই ১৭, ২০২৬
বাংলাদেশ

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে জবি ক্যাম্পাস ছাড়লেন অধ্যাপক আইনুল

জুলাই ১৭, ২০২৬
বাংলাদেশ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জুলাই ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘জান দেবো তবু জুলাই দেবো না’ স্লোগানে ধানমন্ডিতে জামায়াতের র‍্যালি

জুলাই ১৭, ২০২৬

সংবিধান সংস্কার ও সংশোধনের পার্থক্য নিয়ে তাজুল ইসলামের বক্তব্য

জুলাই ১৭, ২০২৬

সোহেল তাজের পোষ্ট: পাচার করা অর্থের পাহাড়ে বসে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন

জুলাই ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version