শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন

এপ্রিল ৩০, ২০২৬
A A
যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন
Share on FacebookShare on Twitter

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন যাতে কোনোভাবেই বিলম্বিত না হয়, সেই লক্ষ্যেই বিএনপি জুলাই জাতীয় সনদে ‘আপস’ করেছিল। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি বলেন, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন ঠেকানোর একটি আশঙ্কা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটেই বিএনপি ও তার মিত্ররা অনেক বিষয়ে ছাড় দিয়ে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিল, যাতে দ্রুত একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানান, বিএনপি জুলাই জাতীয় সনদ থেকে সরে যায়নি, বরং শুরু থেকেই তারা এই সনদের মূল চেতনার বাইরে অন্য কিছু না মানার বিষয়ে অনড় রয়েছে। তিনি বলেন, ৩০টি দলের মধ্যে ২৬টি দল এই সনদে সই করেছে। সনদে থাকা বিষয়গুলো নিয়ে এনসিপিসহ কয়েকটি দলের ‘নোট অব ডিসেন্ট’ থাকলেও, যারা এটি দিয়েছে তারা প্রকারান্তরে নোট অব ডিসেন্ট দেওয়ার গণতান্ত্রিক প্রক্রিয়াকেই স্বীকৃতি দিয়েছে।

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিয়ে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ জানান, তিনি নিজেই গণভোটের প্রস্তাব দিয়েছিলেন যাতে এই সনদ একটি স্থায়ী আইনি রূপ পায়। তবে পরবর্তীতে ‘জুলাই বাস্তবায়ন আদেশ’ নামে যে দলিল জারি করা হয়েছিল, তার সঙ্গে স্বাক্ষরিত মূল সনদের অনেক অমিল ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারলেও তা দিয়ে সংবিধানের কোনো ধারা বা তফশিল সংশোধন করা সম্ভব নয়।

আরওপড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, বিদেশ থেকে আসা কিছু বুদ্ধিজীবীর প্রস্তাবের ভিত্তিতেই এই সনদ তৈরি হয়েছিল। বর্তমান সরকার সংসদে সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি করার প্রস্তাব দিয়েছে, যেখানে সব পক্ষের আলোচনার সুযোগ থাকবে। তিনি বিরোধী দলকে এই কমিটিতে ১২ জন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানান এবং সংবিধান সংশোধনের পথে না এলে বিতর্কিত বিষয়গুলো থেকে যাবে বলে সতর্ক করেন।

সালাহউদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে ২০২৪ সালের জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান। তিনি বলেন, এই অভ্যুত্থান একদিনে হয়নি; এর পেছনে দীর্ঘ সময়ের গুম, খুন ও জেল-জুলুমের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের ইতিহাস রয়েছে। তিনি নবীন রাজনৈতিক শক্তিগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন, একাত্তরের চেতনার মতো জুলাইয়ের চেতনাকেও যেন রাজনৈতিক ব্যবসার পণ্য বানানো না হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও কুৎসিত কুৎসা রটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তার একটি সীমারেখা থাকা উচিত, অন্যথায় দেশের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট হবে। এছাড়া তিনি আওয়ামী লীগ আমলে হওয়া বিপুল পরিমাণ অর্থপাচারের বিষয় তুলে ধরে বলেন, গত ১৫ বছরে প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।

বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়ে তিনি রসিকতার সুরে বলেন, এতে অন্তত মন্ত্রী হওয়ার সুখ পাওয়া যাবে। বিরোধী দল তথ্য বিনিময়ের মাধ্যমে সরকারকে সহযোগিতা করতে পারে বলেও তিনি মন্তব্য করেন। একই সাথে ইসলামী ব্যাংক দখল ও বর্তমান ব্যাংক খাতের অস্থিরতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ব্যাংক দখলের ধরণ আলাদা হলেও অতীতে এবং বর্তমানে ব্যাংক খাতের ওপর আঘাত এসেছে, যা বন্ধ হওয়া জরুরি।

সম্পর্কিত খবর

শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির
আন্তর্জাতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির

জুলাই ২৪, ২০২৬
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
প্রধান সংবাদ

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৪, ২০২৬
মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, লাগল ৪৩টি সেলাই
প্রধান সংবাদ

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, লাগল ৪৩টি সেলাই

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

জুলাই ২৪, ২০২৬
পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির

শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০