শুক্রবার, মে ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম ফিচার

বখতিয়ার খিলজি কী নালন্দা ধ্বংস করেছিলেন?

নালন্দা ধ্বংসের মূলে ছিল অভ্যন্তরীণ ধর্মীয় সংঘাত

তুর্জ খান - তুর্জ খান
মে ১, ২০২৬
A A
বখতিয়ার খিলজি কী নালন্দা ধ্বংস করেছিলেন?
Share on FacebookShare on Twitter

বখতিয়ার খিলজি কর্তৃক নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের প্রচলিত দাবিটিকে আধুনিক ইতিহাস গবেষক ও বিভিন্ন ঐতিহাসিক তথ্য-উপাত্তের ভিত্তিতে নাকচ করে দেওয়া হয়েছে। ঐতিহাসিকদের মতে, ১২০৪ সালে বঙ্গ বিজয়ী এই মুসলিম সেনাপতির নালন্দা ধ্বংসের সাথে কোনো সম্পর্ক নেই; এমনকি তিনি সেখানে যাননি বলেও প্রমাণ পাওয়া যায়।

আধুনিক ইতিহাস গবেষক ড. রাম পুনিয়ানির মতে, তৎকালীন ইতিহাসের প্রাথমিক কোনো সূত্রেই খিলজির নালন্দায় যাওয়ার উল্লেখ নেই। মিনহাজ-ই-সিরাজ রচিত ‘তবকাত-ই-নাসিরি’ এবং তিব্বতি পণ্ডিত ধর্মস্বামী ও তারানাথের বিবরণেও নালন্দা ধ্বংসের জন্য বখতিয়ারকে দায়ী করা হয়নি। বরং মিনহাজের বিবরণে ওদন্তপুরী নামক একটি সেনাশিবির বা দুর্গ আক্রমণের উল্লেখ রয়েছে, যা নালন্দা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত ছিল।

ঐতিহাসিকদের মতে, বখতিয়ার খিলজির আক্রমণের বহু আগেই নালন্দার পতন শুরু হয়েছিল। ডি. আর. পাটিলের ‘দ্য অ্যান্টিকোয়ারিয়ান রিমেইনস ইন বিহার’ গ্রন্থে বলা হয়েছে, খিলজির বিহার আক্রমণের অন্তত ১০০ বছর আগে একাদশ শতকেই নালন্দার চূড়ান্ত ধ্বংস সম্পন্ন হয়েছিল। ঐতিহাসিক যদুনাথ সরকার এবং রমেশচন্দ্র মজুমদারও খিলজি কর্তৃক নালন্দা ধ্বংসের বিষয়টি সমর্থন করেননি।

তিব্বতি গ্রন্থ ‘পাগসাম ইয়ান জাং’ এবং অন্যান্য ঐতিহাসিক রেফারেন্স অনুযায়ী, নালন্দা ধ্বংসের মূলে ছিল তৎকালীন ব্রাহ্মণ্যবাদ ও বৌদ্ধধর্মের মধ্যকার দীর্ঘদিনের সংঘাত। তিব্বতি পণ্ডিত তারানাথের বর্ণনায় এসেছে, বৌদ্ধ ও ব্রাহ্মণ সন্ন্যাসীদের মধ্যে বিবাদের জেরে ব্রাহ্মণদের অগ্নিসংযোগে নালন্দার বিশাল গ্রন্থাগার ‘রত্নোদধি’ ভস্মীভূত হয়েছিল। বি. এন. এস. যাদব এবং আর. কে. মুখার্জির মতো পণ্ডিতরাও এই মতকে সমর্থন করেছেন।

তিব্বতি সাধু ধর্মস্বামীর বিবরণ থেকে জানা যায়, বখতিয়ার খিলজির বিহার জয়ের ৩০ বছর পরও ১২৩৪ সালে নালন্দা মঠ সচল ছিল। সেখানে তখন মঠাধ্যক্ষ রাহুল শ্রীভদ্রের অধীনে ৭০ জন সাধু অধ্যয়ন করছিলেন। জোহান এলভার্সকগের মতে, ত্রয়োদশ শতক পর্যন্ত নালন্দা একটি কার্যকর শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে টিকে ছিল, যা বখতিয়ারের হাতে ধ্বংস হওয়ার দাবিকে ভিত্তিহীন প্রমাণ করে।

আরওপড়ুন

কার্ডবাজি ও প্রতারণার রাজনীতি

নিউইয়র্কে প্রথমবারের মতো উড়লো বৈদ্যুতিক ট্যাক্সি

ঐতিহাসিকদের বিশ্লেষণ অনুযায়ী, নালন্দা ধ্বংসের দায় বখতিয়ার খিলজির ওপর চাপানো মূলত একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচার। ষষ্ঠ শতকের রাজা মিহিরকুল এবং পরবর্তী সময়ে বিজয় সেনের মতো শাসকদের আক্রমণও নালন্দার পতনে ভূমিকা রেখেছিল বলে লিপিতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণে উঠে এসেছে। সব মিলিয়ে, তথ্য-উপাত্ত বলছে বখতিয়ার খিলজি ও নালন্দা ধ্বংসের কাহিনিটি ঐতিহাসিকভাবে সত্য নয়।

তথ্যসূত্র: ফ্রম মুসলিমস্

সম্পর্কিত খবর

কার্ডবাজি ও প্রতারণার রাজনীতি
ফিচার

কার্ডবাজি ও প্রতারণার রাজনীতি

এপ্রিল ২৯, ২০২৬
নিউইয়র্কে প্রথমবারের মতো উড়লো বৈদ্যুতিক ট্যাক্সি
আন্তর্জাতিক

নিউইয়র্কে প্রথমবারের মতো উড়লো বৈদ্যুতিক ট্যাক্সি

এপ্রিল ২৯, ২০২৬
‘ভুয়া ফটোকার্ড প্রথম কে আপলোড করেছে তা শনাক্ত সম্ভব’
ফিচার

‘ভুয়া ফটোকার্ড প্রথম কে আপলোড করেছে তা শনাক্ত সম্ভব’

এপ্রিল ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বখতিয়ার খিলজি কী নালন্দা ধ্বংস করেছিলেন?

বখতিয়ার খিলজি কী নালন্দা ধ্বংস করেছিলেন?

মে ১, ২০২৬
হামাসকে দেওয়া ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে কী আছে

ইরান যুদ্ধ ‘শেষ’, জানাল ট্রাম্প প্রশাসন

মে ১, ২০২৬
ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হিগিংস

ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হিগিংস

মে ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০