শুক্রবার, মে ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের

- তুর্জ খান
মে ১, ২০২৬
A A
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
Share on FacebookShare on Twitter

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত এ দায়িত্বশীল সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

দলীয় সূত্র থেকে জানা গেছে, সাদিক কায়েমের প্রার্থিতা মূলত ডাকসু নির্বাচনের মেয়াদের ওপর নির্ভর করছে। যদি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন ডাকসুর মেয়াদের মধ্যে অনুষ্ঠিত হয়, তবে তাঁকে প্রার্থী করা হবে না। তবে সিটি নির্বাচন যদি ডাকসু মেয়াদের পরে অনুষ্ঠিত হয়, তবে সাদিক কায়েমই হবেন জামায়াতে ইসলামীর চূড়ান্ত মেয়রপ্রার্থী। দলীয়ভাবে এই কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে তাঁর জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করে ঢাকা দক্ষিণ সিটির ভোটার হয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে বড় কোনো জনসভা বা প্রচার শুরু করেননি, তবে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে নিজের অবস্থান সংহত করছেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায় থেকেও এই প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, ঢাকার দুটি সিটি করপোরেশনের জন্যই দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম ঘোষণা করা হবে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ভোটযন্ত্রে কারচুপির অভিযোগ মমতা ব্যানার্জীর, তৃণমূল ও বিজেপির পাল্টাপাল্টি বিক্ষোভ

মে ১, ২০২৬
প্রধান সংবাদ

প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী: বর্তমান সংসদ হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে

মে ১, ২০২৬
প্রধান সংবাদ

যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন

এপ্রিল ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দূরবর্তী সমুদ্রেই গাজাগামী জাহাজ বহর আটকে দিল দখলদার ইসরায়েল

মে ১, ২০২৬

পশ্চিমবঙ্গে ভোটযন্ত্রে কারচুপির অভিযোগ মমতা ব্যানার্জীর, তৃণমূল ও বিজেপির পাল্টাপাল্টি বিক্ষোভ

মে ১, ২০২৬

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের

মে ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version