শনিবার, মে ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

- তুর্জ খান
মে ১, ২০২৬
A A
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
Share on FacebookShare on Twitter

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক বিধবা নারীর দোকান ও জমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারকে মারধর ও কয়েক ঘণ্টা আটকে রাখার পাশাপাশি বর্তমানে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। শুক্রবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পারুল আক্তার এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে পারুল আক্তার জানান, তাঁর স্বামীর মৃত্যুর আগে কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের শান্তির হাট এলাকায় একটি মার্কেটসহ ১৫৫ শতাংশ জমি এবং সুবর্ণচরে তিন একর জমি তাঁর ও তাঁর সন্তানদের নামে রেজিস্ট্রি করে দেন। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীর তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় আজিজ আজমীরের নেতৃত্বে কয়েক দফায় তাঁদের ওপর হামলা চালানো হয় এবং একপর্যায়ে তাঁদের মার্কেটের সব দোকান দখল করে নেওয়া হয়। এমনকি তাঁকে ও তাঁর সন্তানদের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছিল, পরে স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় তাঁরা উদ্ধার পান। এ ছাড়া সুবর্ণচরে তাঁদের চাষের জমিও দখলে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

পারুল আক্তার দাবি করেন, এ বিষয়ে থানা, উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে বারবার অভিযোগ করেও তিনি কোনো প্রতিকার পাননি। উল্টো তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বর্তমানে সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন জানিয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও ঊর্ধ্বতন রাজনৈতিক নেতাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা আজিজ আজমীরের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। স্থানীয় সাধারণ মানুষের মধ্যে এ ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী

মে ২, ২০২৬
বিএনপি

নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ঠিকাদারকে মারধরের অভিযোগ

মে ২, ২০২৬
বাংলাদেশ

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান

মে ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • পিএইচডি শিক্ষার্থী লিমন–বৃষ্টির শিগগিরই বিয়ের পরিকল্পনা ছিল, তার আগেই সব শেষ হয়ে গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মহাকাশ বাণিজ্যে স্পেসএক্স-কে রাশিয়ার চ্যালেঞ্জ; সয়ুজ-৫ এর সফল উৎক্ষেপণ

মে ২, ২০২৬

এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

মে ২, ২০২৬

জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী

মে ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version