Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে পর্তুগাল

August 1, 2025
A A
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে পর্তুগাল

আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে পর্তুগাল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এবং প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজার সাথে পরামর্শ করবেন পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো। খবর টাইমস অব ইসরাইলের।

গাজা যুদ্ধের বিষয়ে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি এবং দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডা এরইমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পর্তুগাল হলো সর্বশেষ পশ্চিমা দেশে যারা ফিলিস্তিনি সার্বভৌমত্বের প্রশ্নে আলোচনা করছে।

পর্তুগিজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেশটি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির কথা বিবেচনা করছে।’

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দ্রুত বাড়ছে

জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ এরইমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০১২ সালে ফিলিস্তিন জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা পায়। এই মর্যাদার ফলে ফিলিস্তিন জাতিসংঘের বেশিরভাগ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। তবে কোন প্রস্তাবে ভোট দিতে পারেনা।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত সপ্তাহেই আরো তিনটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। এই তিনটি দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশ তিনটি।

প্রথমে ফ্রান্স জানায়, তারা সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এরপর যুক্তরাজ্য ও কানাডাও ফ্রান্সের সঙ্গে যোগ দিয়ে জানায়, তারাও একই পরিকল্পনা করছে।

যুক্তরাজ্য জানিয়েছে, সেপ্টেম্বরের মধ্যে গাজায় হামাসের সাথে ইসরাইল যুদ্ধবিরতিতে রাজি না হলে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

কানাডাও একই ধরনের পরিকল্পনা নিয়েছে। তবে এই স্বীকৃতি কিছু বিষয়ের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। সেগুলো হলো-ফিলিস্তিন কর্তৃপক্ষকে নিজেদের শাসন ব্যবস্থায় মৌলিক সংস্কার আনার, হামাসকে বাদ দিয়ে সাধারণ নির্বাচনের আয়োজন করা এবং এই ভূখণ্ডকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে।

Related Posts

আন্তর্জাতিক

ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি

October 16, 2026
আন্তর্জাতিক

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা

October 16, 2026
আন্তর্জাতিক

দেশব্যাপী সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের প্রতিভা বিকাশে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ

October 16, 2026

১৯০৫ সালের বঙ্গভঙ্গ: কলকাতার লুণ্ঠন ক্ষেত্র থেকে ঢাকা কেন্দ্রিক স্বাধিকারের ঐতিহাসিক পথচলা

October 16, 2026

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version