শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

ছাত্রদল নেতা রনির বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ, জেলাজুড়ে সমালোচনা

মে ৫, ২০২৬
A A
ছাত্রদল নেতা রনির বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ, জেলাজুড়ে সমালোচনা
Share on FacebookShare on Twitter

ঝালকাঠি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সচিব সাইদুল ইসলাম রনির বিরুদ্ধে চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অবৈধ বালু উত্তোলনসহ নানা গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ায় জেলার রাজনৈতিক অঙ্গন ও সচেতন মহলে ব্যাপক সমালোচনা ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি নলছিটি উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

অভিযোগ রয়েছে যে, ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে রনি প্রকাশ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন, যা দলীয় শৃঙ্খলার চরম পরিপন্থী। এ ঘটনায় চলতি বছরের ১০ জানুয়ারি জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত অভিযোগ দেন। এর আগেও শোকজ নোটিশ পেয়ে রনি সংশোধনের অঙ্গীকার করলেও পুনরায় বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়াও, গত বছরের ১০ সেপ্টেম্বর নলছিটির এক ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় নলছিটি থানায় সাধারণ ডায়েরি ও দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করা হয়, যেখানে সাইদুল ইসলাম রনিকে ৩ নম্বর আসামি করা হয়। তাঁর বিরুদ্ধে ভূমিদস্যুতা ও মাদক সংশ্লিষ্ট একাধিক অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।

আরওপড়ুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে

সবুজবাগে বিএনপি কর্মী পলাশকে কুপিয়ে হত্যা, মূল অভিযুক্ত যুবদল নেতা

চলতি বছরের ৯ জানুয়ারি এক দোয়া মাহফিলে জেলার শীর্ষ নেতাদের উপস্থিতিতে অশোভন আচরণ ও হট্টগোল সৃষ্টির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া নলছিটির রানাপাশা ইউনিয়নে ড্রেজারের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট একটি কমিটির উপদেষ্টা হিসেবেও তাঁর নাম উঠে এসেছে। এসব কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

তবে সাইদুল ইসলাম রনি এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁকে হেয় করতে ভিত্তিহীন অভিযোগ তুলছে। দ্রুত বিচার আইনের মামলাটি তদন্তে খারিজ হয়েছে এবং অন্য সব অভিযোগও মিথ্যা বলে তিনি দাবি করেন। তা সত্ত্বেও বিতর্কিত ব্যক্তিকে পদে রাখা নিয়ে দলের ভেতরে-বাইরে সমালোচনার ঝড় থামছে না।

সম্পর্কিত খবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে
বাংলাদেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে

জুলাই ২৩, ২০২৬
সবুজবাগে বিএনপি কর্মী পলাশকে কুপিয়ে হত্যা, মূল অভিযুক্ত যুবদল নেতা
প্রধান সংবাদ

সবুজবাগে বিএনপি কর্মী পলাশকে কুপিয়ে হত্যা, মূল অভিযুক্ত যুবদল নেতা

জুলাই ২৩, ২০২৬
প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার
বিএনপি

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ

জুলাই ২৪, ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান

জুলাই ২৪, ২০২৬
বেনজীরকে ফেরানো নিয়ে অনিশ্চয়তা

পাঁচ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০