শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

যুবদল নেতার গোডাউনে মিলল চোরাই কাপড়, গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা

মে ৬, ২০২৬
A A
যুবদল নেতার গোডাউনে মিলল চোরাই কাপড়, গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা
Share on FacebookShare on Twitter

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্যসচিব নুরুল হুদার মালিকানাধীন একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ চোরাই কাপড় উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ ঘটনায় চরবাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল চট্টগ্রাম বন্দর থেকে একটি তৈরি পোশাক কারখানার ১৬৩টি কাপড়ের বান্ডেল নিয়ে একটি কাভার্ড ভ্যান গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু চালক ও একটি চক্রের যোগসাজশে গাড়িটি গন্তব্যে না গিয়ে কাপড়গুলো আত্মসাৎ করে নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরে নিয়ে যায়।

উদ্ধারকৃত কাপড়ের একাংশ সুবর্ণচরের ভূঞারহাট বাজারে যুবদল নেতা নুরুল হুদার গোডাউনে এবং বাকি অংশ হাতিয়ার একটি ঘরে লুকিয়ে রাখা হয়েছিল। গত ২৭ এপ্রিল চট্টগ্রামের হালিশহর থানায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ সোমবার দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আবুল বাশার ছাড়াও এই চক্রে হাতিয়া উত্তর শাখা তাঁতী দলের সদস্যসচিব ইব্রাহীম খলিল এবং হরণী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেনের নাম উঠে এসেছে। যদিও অভিযুক্ত রাজনৈতিক নেতারা দাবি করেছেন যে, তাঁরা এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত নন এবং ভাড়াটিয়ার কর্মকাণ্ড সম্পর্কে মালিকের সবসময় জানার সুযোগ থাকে না।

ডিবির এসআই মহিউদ্দিন রাজু জানান, অভিযানে ৯৬টি ও ৬৭টি করে মোট ১৬৩টি বান্ডেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাশারকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে এবং এই চক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়া ছাড়া এত বড় চুরির মাল সংরক্ষণ করা সম্ভব নয়।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

‘অদৃশ্য’ শিক্ষার্থী দেখিয়ে উদ্বৃত্ত খাবার আত্মসাৎ

জুলাই ২৪, ২০২৬
বাংলাদেশ

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

জুলাই ২৪, ২০২৬
বাংলাদেশ

পাঁচ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

জুলাই ২৪, ২০২৬

‘অদৃশ্য’ শিক্ষার্থী দেখিয়ে উদ্বৃত্ত খাবার আত্মসাৎ

জুলাই ২৪, ২০২৬

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version