শনিবার, জুলাই ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইলো বাংলাদেশ

মে ৭, ২০২৬
A A
তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইলো বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-চীন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেয় দুই দেশ।

বুধবার প্রকাশিত দুই দেশের যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে ৫ থেকে ৭ মে পর্যন্ত বেইজিং সফর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরকালে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের উন্নয়নে দীর্ঘদিন ধরে চীনের সহায়তার জন্য ঢাকা কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একইসঙ্গে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের অংশগ্রহণ ও সহায়তা কামনা করেছে বাংলাদেশ।

দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই প্রকল্পে চীনের সম্পৃক্ততা বাংলাদেশের পানি ব্যবস্থাপনা ও আঞ্চলিক উন্নয়ন কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তবে এ প্রকল্পে চীনের অংশগ্রহণ নিয়ে ভারতের আপত্তি রয়েছে বলে জানা গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, উচ্চমানের বিআরআই সহযোগিতা আরও জোরদারে একমত হয়েছে দুই দেশ। এ সহযোগিতার আওতায় বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, ডিজিটাল অর্থনীতি, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যখাত এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে।

বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। চীন জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ঢাকা ও নেপিডোর মধ্যে সংলাপভিত্তিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় তারা সমর্থন অব্যাহত রাখবে।

এছাড়া, পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি, উন্নয়ন কৌশলের সমন্বয় এবং চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয় দুই দেশ।

যৌথ বিবৃতিতে শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একইসঙ্গে বহুপাক্ষিকতা, জাতিসংঘ সনদের নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের গণতান্ত্রিক চর্চা বজায় রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ও চীন। উভয় দেশ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শান্তি পুনঃপ্রতিষ্ঠায় কূটনৈতিক উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

সফর শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুবিধাজনক সময়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

রাজধানীতে গোলাগুলি, যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

জুলাই ২৫, ২০২৬
বাংলাদেশ

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

জুলাই ২৫, ২০২৬
জামায়াত

নামাজ পড়াতে গিয়ে পরপর দুই জুমা বিএনপির বাধার মুখে জামায়াত এমপি নাজিব মোমেন

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীতে গোলাগুলি, যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

জুলাই ২৫, ২০২৬

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

জুলাই ২৫, ২০২৬

মোজতবা খামেনি তার পিতার চেয়ে পারমাণবিক অস্ত্র অর্জনে অনেক বেশি আগ্রহী

জুলাই ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version