শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

রাষ্ট্রীয় পদে না থেকেও স্থাপনা উদ্বোধন ডা. জোবাইদার, কূটনৈতিক বৈঠকে অংশগ্রহণ জাইমার

মে ৭, ২০২৬
A A
রাষ্ট্রীয় পদে না থেকেও স্থাপনা উদ্বোধন ডা. জোবাইদার, কূটনৈতিক বৈঠকে অংশগ্রহণ জাইমার
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের বিদ্যমান আইন ও ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স (রাষ্ট্রীয় মর্যাদাক্রম) অনুযায়ী প্রধানমন্ত্রীর স্বামী বা স্ত্রীর কোনো সুনির্দিষ্ট সরকারি পদমর্যাদা নেই। আমেরিকার মতো বাংলাদেশে ‘অফিস অফ দ্য ফার্স্ট লেডি’র কোনো সাংবিধানিক বা আইনি অস্তিত্ব না থাকলেও সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় কর্মসূচিতে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের অংশগ্রহণ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রীয় কোনো পদে না থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধিদলের সাথে আনুষ্ঠানিক বৈঠকে অংশগ্রহণ এবং রাষ্ট্রীয় সফরে সফরসঙ্গী হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা হচ্ছে। সমালোচকদের মতে, রাষ্ট্রীয় নীতি অনুযায়ী পরিবারের সদস্যরা সরকারি খরচে সফরসঙ্গী হতে পারলেও নীতিনির্ধারণী বা কূটনৈতিক বৈঠকে তাঁদের অংশগ্রহণ প্রথাগত রীতির পরিপন্থী।

এদিকে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান সরকারি কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না হয়েও রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট, প্যাথলজি প্যাভিলিয়ন ও গ্যাস্ট্রো-লিভার সেন্টারের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা উদ্বোধন করেছেন। ৫ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তাঁর নাম সম্বলিত উদ্বোধনী ফলকও উন্মোচন করা হয়, যা নিয়ে সুশীল সমাজ ও আইনজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা রাষ্ট্রের উচ্চপদস্থ মর্যাদাবান ব্যক্তি হওয়া সত্ত্বেও, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁদের ‘সম্মানিত অতিথি’ হিসেবে রাখার বিষয়টি প্রশাসনিক শিষ্টাচারের লঙ্ঘন বলে মনে করছেন অনেকে। অতীতেও তৎকালীন প্রধানমন্ত্রীর স্বজনদের রাষ্ট্রীয় মঞ্চে আসন গ্রহণ নিয়ে কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি দেখা গিয়েছিল। বর্তমানে এই ধারা আরও বিস্তৃত হওয়াকে অনেকেই পরিবারতন্ত্রের প্রভাব হিসেবে দেখছেন।

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সরকারি অর্থ ও ট্যাক্সের টাকায় নির্মিত স্থাপনা উদ্বোধনে জনগণের কাছে দায়বদ্ধ কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের থাকাটাই আইনগতভাবে সংগত। কোনো প্রাতিষ্ঠানিক পদ ছাড়াই প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের এমন সক্রিয় ভূমিকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও প্রশাসনিক কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

জুলাই ২৪, ২০২৬
বাংলাদেশ

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

জুলাই ২৪, ২০২৬
প্রধান সংবাদ

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

জুলাই ২৪, ২০২৬

‘অদৃশ্য’ শিক্ষার্থী দেখিয়ে উদ্বৃত্ত খাবার আত্মসাৎ

জুলাই ২৪, ২০২৬

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version