শনিবার, জুলাই ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১০ গরু লুট

মে ৮, ২০২৬
A A
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১০ গরু লুট
Share on FacebookShare on Twitter

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক চালক ও হেলপারকে গাছের সাথে বেঁধে ১০টি গরু লুটে নিয়েছে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র। বৃহস্পতিবার (৭ মে) ভোরে উপজেলার বালুজুড়ি ও ফেলনা এলাকায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। হামলায় ট্রাক চালক আকরাম হোসেন ও হেলপার দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরু বোঝাই একটি ট্রাক চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশে রওনা হয়। বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে ট্রাকটি মহাসড়কের বালুজুড়ি এলাকায় পৌঁছালে ৮-১০ জনের ডাকাত দল একটি পিকআপ ভ্যান দিয়ে গতিরোধ করে। ডাকাতরা চালককে কুপিয়ে ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং চালক ও হেলপারকে পাশ্ববর্তী ফেলনা এলাকায় নিয়ে গাছের সাথে বেঁধে রাখে।

পরে ডাকাত দল তাদের নিজস্ব পিকআপে গরুগুলো তুলে নিয়ে দ্রুত চম্পট দেয়। ভোরবেলায় স্থানীয় বাসিন্দারা খালি ট্রাকসহ দুই ব্যক্তিকে রক্তাক্ত ও বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করে এবং খালি ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ভুক্তভোগীদের উদ্ধার করেছে। এই চক্রটিকে শনাক্ত করতে এবং লুণ্ঠিত গরুগুলো উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মহাসড়কের নিরাপত্তা জোরদারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

সম্পর্কিত খবর

জামায়াত

নামাজ পড়াতে গিয়ে পরপর দুই জুমা বিএনপির বাধার মুখে জামায়াত এমপি নাজিব মোমেন

জুলাই ২৪, ২০২৬
বাংলাদেশ

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

জুলাই ২৪, ২০২৬
বাংলাদেশ

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে, পছন্দের কথা জানালেন আসিফ নজরুল

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নামাজ পড়াতে গিয়ে পরপর দুই জুমা বিএনপির বাধার মুখে জামায়াত এমপি নাজিব মোমেন

জুলাই ২৪, ২০২৬

জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

জুলাই ২৪, ২০২৬

ইরান যুদ্ধে জড়ালে চীন-রাশিয়াকে মূল্য দিতে হবে: ট্রাম্প

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version