শনিবার, মে ৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

ফেসবুকে নবীকে (স.) নিয়ে আ.লীগ নেতার কটূক্তি, হেফাজতে ইসলামের বিক্ষোভ

- তুর্জ খান
মে ৯, ২০২৬
A A
ফেসবুকে নবীকে (স.) নিয়ে আ.লীগ নেতার কটূক্তি, হেফাজতে ইসলামের বিক্ষোভ
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের আনোয়ারায় মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কালা বিবি দিঘির মোড়ে তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও হেফাজতে ইসলাম বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন স্তরের ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

অভিযোগ উঠেছে, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মোহাম্মদ আলী ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানীর একটি পোস্টে নবী করিম (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী এই নেতা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই ঘটনা জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারী। বক্তারা বলেন, নবী করিম (সা.)-এর শানে কটূক্তি করা একটি জঘন্য ও ক্ষমার অযোগ্য অপরাধ। এ ধরনের ধৃষ্টতা কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে যাতে কেউ এমন স্পর্ধা দেখাতে না পারে, সেজন্য অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এদিকে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে অভিযুক্ত মোহাম্মদ আলী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন বলে জানা গেছে। তবে বিক্ষোভকারীরা বলছেন, শুধু ক্ষমা চাইলেই হবে না; যদি তিনি সত্যিই অনুতপ্ত হন তবে তাকে সঠিক পথে ফিরে আসতে হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ওলামায়ে কেরাম।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মে ৯, ২০২৬
বাংলাদেশ

গাজীপুরের কাপাসিয়ায় পাঁচ জনকে গলা কেটে হত্যা

মে ৯, ২০২৬
আন্তর্জাতিক

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

    0 shares
    Share 0 Tweet 0
  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির ৩ সংগঠন: আসছে নতুন নেতৃত্ব, ছাত্রনেতাদের মধ্যে আলোচনায় যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র, কী বলছে তেহরান

মে ৯, ২০২৬

জাপানকে বাংলাদেশে ক্যান্সার হাসপাতাল স্থাপনের অনুরোধ জামায়াত আমিরের

মে ৯, ২০২৬

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার টালবাহানা করছে: নাহিদ ইসলাম

মে ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version