শনিবার, জুলাই ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত

মে ৯, ২০২৬
A A
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—কসবা উপজেলার ধ্বজনগর বাতান বাড়ি এলাকার মোরছালিন (২২) এবং মধুপুর গ্রামের নবীর হোসেন (৪০)। বিএসএফের গুলিতে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত মোরছালিন গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে একদল চোরাকারবারি মোরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে সীমান্তে যায়। একই সময়ে নবীর হোসেনসহ আরও বেশ কিছু মানুষ ওই সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মোরছালিন ও নবীর হোসেন প্রাণ হারান।

নিহতদের মরদেহ বর্তমানে ভারতের আগরতলার জিবি হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত নবীর হোসেনের ছেলে মো. তপন জানান, তাঁর বাবা সন্ধ্যার পর থেকে বাড়িতে ছিলেন না; পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারেন বিএসএফ গুলি করে তাঁর বাবার মরদেহ নিয়ে গেছে। অন্যদিকে, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চন্ডিদ্বার বিওপি কমান্ডার সুবেদার মইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি বর্তমানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে রয়েছে। লাশ ফেরত আনার প্রক্রিয়া হিসেবে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। যথাযথ পতাকা বৈঠক শেষে মরদেহগুলো বিজিবির কাছে হস্তান্তর করার কথা রয়েছে। সীমান্তে এমন রক্তক্ষয়ী ঘটনার প্রতিবাদে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

সম্পর্কিত খবর

জামায়াত

নামাজ পড়াতে গিয়ে পরপর দুই জুমা বিএনপির বাধার মুখে জামায়াত এমপি নাজিব মোমেন

জুলাই ২৪, ২০২৬
বাংলাদেশ

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

জুলাই ২৪, ২০২৬
বাংলাদেশ

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে, পছন্দের কথা জানালেন আসিফ নজরুল

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নামাজ পড়াতে গিয়ে পরপর দুই জুমা বিএনপির বাধার মুখে জামায়াত এমপি নাজিব মোমেন

জুলাই ২৪, ২০২৬

জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

জুলাই ২৪, ২০২৬

ইরান যুদ্ধে জড়ালে চীন-রাশিয়াকে মূল্য দিতে হবে: ট্রাম্প

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version