রবিবার, জুলাই ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ইয়াবা কারবারিকে ছাড়াতে গিয়ে থানায় আটক ইউপি সদস্যসহ ৫ জন

মে ১০, ২০২৬
A A
ইয়াবা কারবারিকে ছাড়াতে গিয়ে থানায় আটক ইউপি সদস্যসহ ৫ জন
Share on FacebookShare on Twitter

কুষ্টিয়ার মিরপুরে গ্রেপ্তার এক মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় এক ইউপি সদস্যসহ পাঁচজন। পুলিশের দাবি, তাঁরা মাদক কারবারির পক্ষে তদবির ও চাপ সৃষ্টি করায় তাঁদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।

রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই পাঁচজন থানায় ছিলেন। অন্যদিকে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সদরপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় বিএনপি নেতা এনামুল হক। বাকি চারজন হলেন উপজেলার নওদা আজমপুর গ্রামের সাইদুল ইসলাম, সুজন আলী, আলাউদ্দিন ও শফিকুল ইসলাম। পুলিশ তাঁদের স্থানীয় জামায়াতের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে নওদা আজমপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ রবিউল ইসলামকে আটক করে পুলিশ। এলাকাবাসীর কাছে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

আরওপড়ুন

আন্দোলনকারীদের অধিকাংশই জামায়াতপন্থি মৌলবাদী: শুভেন্দু

চট্টগ্রামে এক দশক পর চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণ শুরু কাল

রবিউলকে থানায় নেওয়ার কিছুক্ষণ পর স্থানীয় বিএনপি নেতা এনামুল হক ও চার জামায়াত-সমর্থক থানায় উপস্থিত হন। তাঁরা আটক রবিউলকে ছেড়ে দেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অনুরোধ করতে থাকেন। একপর্যায়ে বিষয়টি নিয়ে ওসির সঙ্গে তাঁদের তর্ক-বিতর্ক শুরু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, মাদকসহ আটক এক চিহ্নিত কারবারিকে ছাড়িয়ে নিতে তাঁরা থানায় এসে বারবার তদবির ও চাপ সৃষ্টি করেন। এ কারণে তাঁদেরও হেফাজতে নেওয়া হয়েছে। পুরো রাত তাঁদের থানায় রাখা হয়।

তিনি আরও জানান, আটক পাঁচজনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে মিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউদ্দিন বলেন, আটক চারজন জামায়াতের কোনো কমিটিতে নেই। তবে তাঁরা দলের সমর্থক এবং নির্বাচনের সময় প্রচার-প্রচারণায় অংশ নিয়েছিলেন বলে তিনি দাবি করেন।

সম্পর্কিত খবর

আন্দোলনকারীদের অধিকাংশই জামায়াতপন্থি মৌলবাদী: শুভেন্দু
আন্তর্জাতিক

আন্দোলনকারীদের অধিকাংশই জামায়াতপন্থি মৌলবাদী: শুভেন্দু

জুলাই ২৬, ২০২৬
চট্টগ্রামে এক দশক পর চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণ শুরু কাল
প্রধান সংবাদ

চট্টগ্রামে এক দশক পর চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণ শুরু কাল

জুলাই ২৬, ২০২৬
জুলাই গণহত্যা: ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
প্রধান সংবাদ

জুলাই গণহত্যা: ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আন্দোলনকারীদের অধিকাংশই জামায়াতপন্থি মৌলবাদী: শুভেন্দু

আন্দোলনকারীদের অধিকাংশই জামায়াতপন্থি মৌলবাদী: শুভেন্দু

জুলাই ২৬, ২০২৬
চট্টগ্রামে এক দশক পর চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণ শুরু কাল

চট্টগ্রামে এক দশক পর চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণ শুরু কাল

জুলাই ২৬, ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা: কারা আছেন, কারা নেই

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা: কারা আছেন, কারা নেই

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০