মঙ্গলবার, মে ১২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের ওপর যৌন নির্যাতন: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ক্ষুব্ধ ইসরাইল

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
মে ১২, ২০২৬
A A
ফিলিস্তিনিদের ওপর যৌন নির্যাতন:  নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ক্ষুব্ধ ইসরাইল
Share on FacebookShare on Twitter

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর ‘পদ্ধতিগত যৌন নির্যাতন’-সংক্রান্ত অভিযোগ নিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসরাইল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রতিবেদনে উত্থাপিত অভিযোগকে আধুনিক সাংবাদিকতার ইতিহাসে অন্যতম ‘ভয়াবহ রক্তক্ষয়ী অপপ্রচার’ বলে দাবি করেছে।

দুইবার পুলিৎজার পুরস্কারজয়ী মার্কিন কলামিস্ট নিকোলাস ক্রিস্টোফ রচিত নিবন্ধে ইসরাইলি সেনা, জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তা ও কারারক্ষীদের বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দিদের ওপর যৌন সহিংসতা চালানোর অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, শিশু বন্দিদের ক্ষেত্রেও এ ধরনের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

অধিকৃত পশ্চিম তীরের কয়েকজন ভুক্তভোগীর সাক্ষাৎকারের বরাতে ক্রিস্টোফ দাবি করেন, যৌন সহিংসতা ইসরাইলি নিরাপত্তা ব্যবস্থার একটি নিয়মিত ও কাঠামোগত চর্চায় পরিণত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলি রাজনৈতিক নেতৃত্ব সরাসরি ধর্ষণ বা যৌন নির্যাতনের নির্দেশ দিয়েছে— এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তাদের অধীন পরিচালিত নিরাপত্তা কাঠামোর ভেতরে যৌন সহিংসতা যেন একটি ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ বা নিয়মিত কার্যপ্রণালিতে পরিণত হয়েছে।

জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিবন্ধে অভিযোগ করা হয়, ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে এ ধরনের নির্যাতন বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি বৃহত্তর দমননীতির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

এর আগে গত মাসের শেষ দিকে জাতিসংঘের কয়েকজন বিশেষজ্ঞও অভিযোগ করেছিলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে যৌন সহিংসতা ইসরাইলি দখলদারিত্বের একটি ‘কেন্দ্রীয় উপাদান’-এ পরিণত হয়েছে। তারা এটিকে ‘গণহত্যা’ ও ‘জাতিগত নিধনের’ হাতিয়ার বলেও উল্লেখ করেন।

আরওপড়ুন

পাকিস্তানের বট বাহিনী যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বিভেদ ছড়াচ্ছে: নেতানিয়াহু

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

জাতিসংঘ বিশেষজ্ঞদের মতে, এসব ঘটনা আকস্মিক বা বিচ্ছিন্ন নয়; বরং সেগুলো পদ্ধতিগত ও সুসংগঠিত। তবে শুরু থেকেই এ ধরনের সব অভিযোগ অস্বীকার করে আসছে ইসরাইল সরকার।

সূত্র: আলজাজিরা

সম্পর্কিত খবর

পাকিস্তানের বট বাহিনী যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বিভেদ ছড়াচ্ছে: নেতানিয়াহু
আন্তর্জাতিক

পাকিস্তানের বট বাহিনী যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বিভেদ ছড়াচ্ছে: নেতানিয়াহু

মে ১২, ২০২৬
মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

মে ১২, ২০২৬
নতুন ভাইরাসের আতঙ্কে কাঁপছে বিশ্ব, আসছে হান্টাভাইরাস!
আন্তর্জাতিক

নতুন ভাইরাসের আতঙ্কে কাঁপছে বিশ্ব, আসছে হান্টাভাইরাস!

মে ১১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান জেলা বিএনপির আহ্বায়ক এমপি চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সরকারের ভেতর ছোট ছোট সরকার থাকায় নানা জটিলতা: আশিক চৌধুরী

সরকারের ভেতর ছোট ছোট সরকার থাকায় নানা জটিলতা: আশিক চৌধুরী

মে ১২, ২০২৬
পবিপবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলায় বিএনপির ৪ নেতা বহিষ্কার

পবিপবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলায় বিএনপির ৪ নেতা বহিষ্কার

মে ১২, ২০২৬
পাকিস্তানের বট বাহিনী যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বিভেদ ছড়াচ্ছে: নেতানিয়াহু

পাকিস্তানের বট বাহিনী যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বিভেদ ছড়াচ্ছে: নেতানিয়াহু

মে ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০