বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

ছিনতাইয়ের শিকার বিএনপি নেতা, অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মে ১২, ২০২৬
A A
ছিনতাইয়ের শিকার বিএনপি নেতা, অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
Share on FacebookShare on Twitter

সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বিএনপির এক সাবেক নেতাকে মারধর করে নগদ টাকা ও চেক বই ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আবু সাইদ হোসেনের দাবি, রায়গঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেনের নেতৃত্বে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনি অভিযুক্তদের নাম উল্লেখ করে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ধামাইনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আবু সাইদ হোসেন গত রবিবার সোনালী ব্যাংক থেকে ১ লাখ ২০ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে পৌর বাসস্ট্যান্ডের হক মার্কেট এলাকায় পৌঁছালে ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন ও আলাউদ্দিনসহ কয়েকজন তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে গালিগালাজ ও মারধর করে সঙ্গে থাকা নগদ টাকা ও একটি চেক বই ছিনিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগী নেতা জানান, প্রকাশ্যে দিনের আলোতে এই হামলা ও ছিনতাইয়ের শিকার হয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন। তিনি তাঁর হারানো টাকা ফেরতসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, সাদ্দামকে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে। তবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ জানিয়েছেন, বিষয়টি তাঁরা অবগত আছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সংসদকে অবহিত করা হবে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

সবুজবাগে বিএনপি কর্মী পলাশকে কুপিয়ে হত্যা, মূল অভিযুক্ত যুবদল নেতা

জুলাই ২৩, ২০২৬
বিএনপি

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রশ্নে আপস নয়, আন্দোলন চলবে: সিজেপি

জুলাই ২৩, ২০২৬

সবুজবাগে বিএনপি কর্মী পলাশকে কুপিয়ে হত্যা, মূল অভিযুক্ত যুবদল নেতা

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version