পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের মার্কেট, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের মার্কেট, শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
তবে এ সময় অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার বা আলোকসজ্জা না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।ঈদকে সামনে রেখে ক্রেতা ও ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
