বুধবার, মে ১৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম খেলা

পাকিস্তানের বিপক্ষে জয়ে শান্তদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

- তুর্জ খান
মে ১২, ২০২৬
A A
পাকিস্তানের বিপক্ষে জয়ে শান্তদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

মিরপুর টেস্টে নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এটি টাইগারদের প্রথম টেস্ট জয়। ঐতিহাসিক এই সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের জন্য বাংলাদেশকে দীর্ঘ ২৩ বছর অপেক্ষা করতে হয়েছে। গত দুই দশকে পাকিস্তানের বিপক্ষে টানা ১১টি ম্যাচে হারতে হয়েছিল টাইগারদের। অবশেষে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করার পর এবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামেও সেই আধিপত্য বজায় রাখল বাংলাদেশ। এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টানা তৃতীয় টেস্ট জয়।

ম্যাচে জয়ের জন্য সফরকারীদের সামনে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। কিন্তু স্বাগতিকদের ধারালো পেস আক্রমণ ও নিয়ন্ত্রিত স্পিনের মুখে টিকতে পারেনি পাকিস্তান। মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার গতির ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপ।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই জয়কে অন্যতম সেরা সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিদেশের মাটির পর এবার ঘরের মাঠেও পাকিস্তানকে পাত্তাই দিল না লাল-সবুজের প্রতিনিধিরা। দুর্দান্ত এই পারফরম্যান্সের ধারা বজায় রেখে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামী ম্যাচে মাঠে নামবে টিম বাংলাদেশ।

সম্পর্কিত খবর

খেলা

ভারত বাংলাদেশে এলেই সব স্বাভাবিক হয়ে যাবে বিশ্বাস তামিমের

মে ১২, ২০২৬
বাংলাদেশ

সীমান্তে বিএসএফের গরু ছিনতাইয়ের চেষ্টা, রুখে দিলো গ্রামবাসী

মে ১২, ২০২৬
খেলা

নাহিদ রানার জাদুতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

মে ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান জেলা বিএনপির আহ্বায়ক এমপি চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির ৩ সংগঠন: আসছে নতুন নেতৃত্ব, ছাত্রনেতাদের মধ্যে আলোচনায় যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তেহরানে আইআরজিসির আকস্মিক যুদ্ধ মহড়া; শত্রুর স্থল হামলা মোকাবিলার প্রস্তুতি

মে ১২, ২০২৬

বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখে বিশ্ব: সৌদি আরামকো সিইও

মে ১২, ২০২৬

বাংলাদেশবিরোধী পদক্ষেপ শুরু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

মে ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version