স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের প্রাদুর্ভাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার সকালে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশনের কাছ থেকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় দুঃসময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য চীনের সিনোভ্যাক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও জানান, আগামী জুন মাস থেকে সারাদেশে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু হবে।







