বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার, পাবে যারা

- তুহিন সিরাজী
মে ১৪, ২০২৬
A A
শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার, পাবে যারা
Share on FacebookShare on Twitter

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এ কর্মসূচির আওতায় ভর্তিকৃত ও অধ্যয়নরত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করবে।

এ লক্ষ্যে বৃহস্পতিবার থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১৪ জুন রাত ১২টা পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ১৪ মে সকাল ৯টা থেকে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আবেদন করতে শিক্ষার্থীদের অনলাইন আবেদন পোর্টাল ব্যবহার করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে। মেধাগত যোগ্যতার ক্ষেত্রে পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ-৫ এর স্কেলে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। পাশাপাশি শিক্ষার্থীর পিতা, মাতা বা অভিভাবকের বার্ষিক আয় সর্বোচ্চ ৩ লাখ টাকার মধ্যে হতে হবে।

আবেদনের সময় শিক্ষার্থীদের জন্মনিবন্ধনের কপি, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি, সাম্প্রতিক ছবি এবং অনলাইন ব্যাংক হিসাবের তথ্যের স্পষ্ট কপি আপলোড করতে হবে।

এ ছাড়া এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আবেদন করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।

পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হওয়ায় কোনো ধরনের হার্ড কপি ডাকযোগে বা সরাসরি জমা দেওয়ার প্রয়োজন নেই বলেও জানিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ।

ভর্তি সহায়তা কর্মসূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য বা যেকোনো সহায়তার জন্য অফিস চলাকালীন সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে হেল্পলাইন নম্বর ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ এবং ০১৭৭৮৯৬৪১৫৬-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

মে ১৪, ২০২৬
আওয়ামী লীগ

আওয়ামী অপশাসনের পক্ষাবলম্বন: মাশরাফির বিবর্তন ও জনরোষ

মে ১৪, ২০২৬
বাংলাদেশ

এখনই শপথ নিতে পারছেন না আসলাম ও সারোয়ার

মে ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান জেলা বিএনপির আহ্বায়ক এমপি চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির ৩ সংগঠন: আসছে নতুন নেতৃত্ব, ছাত্রনেতাদের মধ্যে আলোচনায় যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রথম মানববিহীন যুদ্ধবিমান রপ্তানির চুক্তি করল তুরস্ক; ক্রেতা কে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চকরিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা নাজেম উদ্দিন গ্রেপ্তার

মে ১৪, ২০২৬

শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার, পাবে যারা

মে ১৪, ২০২৬

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

মে ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version