শুক্রবার, মে ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

কলকাতায়ও শুরু হলো বুলডোজার অভিযান

- তুর্জ খান
মে ১৫, ২০২৬
A A
কলকাতায়ও শুরু হলো বুলডোজার অভিযান
Share on FacebookShare on Twitter

কলকাতায় শুরু হয়েছে ‘বুলডোজার অভিযান’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বুধবার তিলজলা এলাকায় একটি চামড়ার কারখানা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বহুতলটি অবৈধভাবে নির্মিত হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে শহরের বিভিন্ন প্রান্তে থাকা অবৈধ নির্মাণগুলো দ্রুত চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

শুভেন্দু অধিকারী কসবা, তিলজলা, মোমিনপুর ও একবালপুরের মতো এলাকাগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। এসব অবৈধ স্থাপনায় বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়ে তিনি বলেন, অবৈধ নির্মাণ নিয়ে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করছে। যারা বেআইনি কাজে যুক্ত, তাদের এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে, দ্রুত বুলডোজার চালানোর এই নির্দেশের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধীরা। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি এই পদক্ষেপকে ‘অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত ভাড়াটেদের পুনর্বাসনের দাবি জানানোর পাশাপাশি এই বেআইনি কাজের সঙ্গে আর কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভিন্ন এক ভূমিকায় দেখা গেছে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে। রাজ্যের প্রধান বিরোধী নেত্রী হিসেবে তিনি সরাসরি আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির হন। ভোট-পরবর্তী সন্ত্রাস ও দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে প্রধান বিচারপতির এজলাসে আইনি লড়াইয়ে নামেন তিনি।

মমতা ব্যানার্জি অভিযোগ করেন যে, নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে এবং বহু কর্মী-সমর্থক ঘরছাড়া হয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যে শান্তি ও আইনের শাসন ফেরাতে তিনি আদালতের হস্তক্ষেপ কামনা করেন। তাঁর এই আদালতে উপস্থিতি রাজনৈতিক মহলে একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মানুষ না মেরেই ইরান চুক্তি করেছিলাম: ওবামা

মে ১৫, ২০২৬
আন্তর্জাতিক

পোল্যান্ডে প্রথম সমলিঙ্গের বিয়ের স্বীকৃতি নিবন্ধন সম্পন্ন

মে ১৫, ২০২৬
আন্তর্জাতিক

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধসে পড়ল ৯-তলা ভবন; নিহত ৭

মে ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান জেলা বিএনপির আহ্বায়ক এমপি চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন; গ্রেপ্তার ১৫০

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সীমান্তে লাশ মাড়িয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না: আসিফ নজরুল

মে ১৫, ২০২৬

মানুষ না মেরেই ইরান চুক্তি করেছিলাম: ওবামা

মে ১৫, ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষায় ভুল প্রশ্ন বিতরণের হিড়িক

মে ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version