বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিতে আলোচনায় যারা

মে ১৬, ২০২৬
A A
সেনাবাহিনীর পেশাদারিত্ব বজায় রাখতে অপরাধের ন্যায্য ও নিরপেক্ষ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
Share on FacebookShare on Twitter

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বর্তমান কমিটির মেয়াদ শেষ না হলেও নতুন নেতৃত্ব গঠনের আলোচনা জোরালো হয়ে উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহানগরের কয়েকজন নেতা সংসদ-সদস্য নির্বাচিত হওয়া এবং একজন নেতা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সাংগঠনিক পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা অনুভব করছে দলটি। একই সঙ্গে কয়েকজন নারী নেত্রীও সংরক্ষিত আসনে এমপি হওয়ায় নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা আরও বেড়েছে।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকার সাংগঠনিক শক্তি আরও বাড়াতে চায় বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কমিটিতে পরিবর্তন আসতে পারে।

গত ৯ মে কেন্দ্রীয় বিএনপি ও বিভিন্ন সাংগঠনিক ইউনিটের প্রায় ৯০০ নেতার সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের নির্দেশনা দেন এবং বিভিন্ন ইউনিটে নতুন কমিটি গঠনের ইঙ্গিত দেন বলে বৈঠকে উপস্থিত নেতারা জানিয়েছেন।

নতুন নেতৃত্বে জায়গা পেতে সম্ভাব্য নেতাদের তৎপরতাও বেড়েছে। অনেকে নিজেদের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও সাংগঠনিক অভিজ্ঞতার বর্ণনা দিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। গুলশান কার্যালয় থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত চলছে নানা ধরনের তদবির। কেউ কেউ আবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

দলীয় নেতাদের ভাষ্য, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিষ্ক্রিয় থাকা অনেক নেতাও এখন নতুন নেতৃত্বে জায়গা পেতে সক্রিয় হয়ে উঠেছেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্ভাব্য নেতৃত্বে যাদের নাম আলোচনায় রয়েছে তাদের মধ্যে আছেন আমিনুল হক, এসএম জাহাঙ্গীর হোসেন, মোস্তফা জামান, মোস্তাফিজুর রহমান সেগুন, আনোয়ারুজ্জামান আনোয়ার, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং এবিএম আব্দুর রাজ্জাকসহ আরও কয়েকজন নেতা।

তবে সভাপতি পদে আমিনুল হকের পক্ষেই ঝুঁকছেন মহানগর উত্তরের একটি বড় অংশের নেতাকর্মী। তাদের মতে, তার নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হয়েছে এবং তৃণমূলের কার্যক্রম বেড়েছে। জুলাই গণ-অভ্যুত্থানেও তিনি সক্রিয় নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি থানা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিট কমিটি গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হচ্ছে।

অন্যদিকে, এসএম জাহাঙ্গীর হোসেন সংসদ-সদস্য হলেও সাংগঠনিক দক্ষতা ও পরীক্ষিত নেতৃত্বের কারণে আলোচনায় রয়েছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১৮ আসনের প্রতিনিধি হওয়ায় দলীয় কৌশলেও তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসানও সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছেন। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, একাধিক মামলা-হামলা এবং কারাভোগের অভিজ্ঞতা তাকে ত্যাগী নেতা হিসেবে পরিচিতি দিয়েছে।

সম্পর্কিত খবর

বিএনপি

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
জামায়াত

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version