সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

হত্যা মামলায় কারাগারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির

মে ১৭, ২০২৬
A A
হত্যা মামলায় কারাগারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির
Share on FacebookShare on Twitter

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. সাব্বির বিন শামসকে লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করে ৬ জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৭ মে) বিকেলে তাকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এ হাজির করা হলে বিচারক মো. আলাউদ্দিন জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

এর আগে শনিবার সকালে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় মো. সাব্বির বিন শামসকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ। সাব্বির বিন শামস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও রয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দহগ্রাম সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করার পর সাব্বির বিন শামসের চলাফেরা দেখে স্থানীয়দের মনে তীব্র সন্দেহ জাগে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ তাঁকে আটক করে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে সোপর্দ করে। এ সময় তাঁর হেফাজত থেকে মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়। ডিবি কার্যালয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাঁকে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।

আরওপড়ুন

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

থানায় হস্তান্তরের পর তাঁকে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের শহরের আলিশান বাড়িতে অগ্নিসংযোগ ও ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে গণ-অভ্যুত্থানের দিন ওই বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, যাতে পাঁচজন শিক্ষার্থীসহ মোট ৬ জনের নির্মম মৃত্যু হয়। এই ঘটনার প্রেক্ষিতে ২০২৫ সালের ২৭ মে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ৬ জনকে অগ্নিসংযোগ করে হত্যা মামলায় সাবেক ডিজি সাব্বির বিন শামসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল। বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পর্কিত খবর

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা
বাংলাদেশ

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক
আওয়ামী লীগ

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন
বাংলাদেশ

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০