বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

আওয়ামী লীগ ছিলই, ‘ব্যাক’ করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল

মে ২০, ২০২৬
A A
আওয়ামী লীগ ছিলই, ‘ব্যাক’ করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল
Share on FacebookShare on Twitter

জুলাই অভ্যুত্থানে পতনের পর দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টার মধ্যে মতভিন্নতা দেখা দিয়েছে। সাবেক উপদেষ্টা মাহফুজ আলম মনে করেন দলটি রাজনীতিতে ‘ফিরে এসেছে’। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছেন, ‘আওয়ামী লীগ ফেরেনি, তারা ছিল।’

বুধবার (২০ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. আসিফ নজরুল তাঁর এই অবস্থান তুলে ধরেন। তিনি তাঁর পোস্টে লেখেন, আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই; তবে বর্তমানে ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। ঢাবির এই শিক্ষকের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে মঙ্গলবার সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু সময়ের ব্যবধানে আওয়ামী লীগের ফেরা নিয়ে দুটি পৃথক পোস্ট দেন। প্রথম পোস্টে তিনি উল্লেখ করেন, লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব এবং সেই ধর্মতত্ত্বে মানুষের ইমান বা বিশ্বাস আবার ফেরত এসেছে। কীভাবে তারা রাজনীতিতে ফিরল, সেই প্রেক্ষাপটও তিনি তাঁর প্রথম স্ট্যাটাসে বিশদভাবে তুলে ধরেন।

মাহফুজ আলমের প্রথম স্ট্যাটাসটি নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হলে তিনি আরেকটি পাল্টা পোস্ট দিয়ে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেন। দ্বিতীয় পোস্টে তিনি লেখেন, যাঁরা আগের পোস্টটিকে নিছক পর্যালোচনা হিসেবে পাঠ করেছেন, তাঁদের জন্য বলছি—আমাদের এখনকার মূল কাজ হলো সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে এবং নিপীড়িতের পক্ষে শক্ত অবস্থান নেওয়া। একই সঙ্গে দল, মত ও ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের মানবাধিকার রক্ষা করার পক্ষে থাকার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

টেকনাফে র‍্যাবের অভিযানে এমপি বদির ভাগিনা ‘কিং সালমান’ গ্রেপ্তার

জুলাই ২২, ২০২৬
বাংলাদেশ

চট্টগ্রামে বিএনপির কর্মী-সমর্থক পরিচয়ে চাঁদাবাজি-হামলার অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জুলাই ২১, ২০২৬
বাংলাদেশ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জুলাই ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লামিন ইয়ামাল: দাদির হাত ধরে শরণার্থী শিবির থেকে বিশ্বজয়ের মঞ্চে

জুলাই ২২, ২০২৬

ভয়ের মুখে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন মার্কিন ডেমোক্র্যাটরা

জুলাই ২২, ২০২৬

টেকনাফে র‍্যাবের অভিযানে এমপি বদির ভাগিনা ‘কিং সালমান’ গ্রেপ্তার

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version