বুধবার, জুন ১০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

রামিসা হত্যাকারীদের দ্রুত বিচার দাবি মহিলা জামায়াতের

মে ২১, ২০২৬
A A
রামিসা হত্যাকারীদের দ্রুত বিচার দাবি মহিলা জামায়াতের
Share on FacebookShare on Twitter

রাজধানীর পল্লবীতে শিশু শিক্ষার্থী রামিসার নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের প্রকাশ্য ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মহিলা বিভাগ।

বৃহস্পতিবার সকাল ১০টায় মিরপুর-১১ মেট্রো স্টেশন সংলগ্ন ইসলামী ব্যাংক হাসপাতালের পূর্ব পাশে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা।

তিনি বক্তব্যে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিশু রামিসাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নৃশংস ও অমানবিক। আমরা অবিলম্বে ঘাতক দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে আর কোনো নিষ্পাপ শিশুকে এভাবে প্রাণ দিতে না হয়।”

ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যা আমেনা বেগমের সভাপতিত্বে এবং নেত্রী নাসরিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য দেন ইয়াসমিন জলি, নাজমুন নাহার, নুরুন্নাহার পলি, আকলিমা ফেরদৌসী, ফাতেমা আক্তার হ্যাপি এবং ঢাকা বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন মহুয়া।

বক্তারা বলেন, সমাজে ক্রমবর্ধমান নৈতিক অবক্ষয় ও অপরাধীদের প্রশ্রয়ের কারণে এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে। তারা রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান।

মানববন্ধন থেকে সরকারের কাছে ১২ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—রামিসা হত্যা মামলাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত ও বিচার সম্পন্ন, রাজনৈতিক প্রভাবমুক্ত নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগী পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রতিটি এলাকায় ‘শিশু সুরক্ষা সেল’ গঠন।

আরওপড়ুন

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

এছাড়া, বাড়ি ও ফ্ল্যাটের ভাড়াটিয়াদের তথ্য যাচাই বাধ্যতামূলক করা, মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর প্রতি হয়রানি বন্ধ, অনলাইনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণ, শিশু অধিদপ্তর গঠন এবং শিশু ও নারী অধিকার সুরক্ষায় নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপের দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সম্পর্কিত খবর

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
আওয়ামী লীগ

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

জুন ১০, ২০২৬
ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু
বিএনপি

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

জুন ১০, ২০২৬
সংসদ থেকে উবার, সিএনজি ও ব্যাটারিচালিত রিকশায় ফেরার অভিজ্ঞতা শেয়ার করলেন এমপি মিতু
এনসিপি

সংসদ থেকে উবার, সিএনজি ও ব্যাটারিচালিত রিকশায় ফেরার অভিজ্ঞতা শেয়ার করলেন এমপি মিতু

জুন ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি সচিবালয়ে: সাত ঘণ্টা ফোন বন্ধ

    প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর অস্ত্রোপচার করা সেই অধ্যাপককে সরিয়ে প্রধান হলেন ৮ ব্যাচ জুনিয়র ড্যাব নেতা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

জুন ১০, ২০২৬
ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

জুন ১০, ২০২৬
সংসদ থেকে উবার, সিএনজি ও ব্যাটারিচালিত রিকশায় ফেরার অভিজ্ঞতা শেয়ার করলেন এমপি মিতু

সংসদ থেকে উবার, সিএনজি ও ব্যাটারিচালিত রিকশায় ফেরার অভিজ্ঞতা শেয়ার করলেন এমপি মিতু

জুন ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০