Sunday, October 25, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

ধর্ষকদের বিচার নিশ্চিত না হলে জনগণ রাস্তায় নামবে: শিবির সেক্রেটারি

May 24, 2026
A A
ধর্ষকদের বিচার নিশ্চিত না হলে জনগণ রাস্তায় নামবে: শিবির সেক্রেটারি

দেশে ধর্ষণের ঘটনার সঠিক বিচার নিশ্চিত করা না হলে জনগণ সাধারণ অধিকার আদায়ে রাস্তায় নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি অভিযোগ করেন, অতীতে ঘটে যাওয়া অনেক ধর্ষণের ঘটনায় অপরাধীরা পার পেয়ে গেছে এবং প্রভাবশালী ও ক্ষমতাসীনদের রাজনৈতিক ছত্রছায়ার কারণে বারবার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনে জেলা ছাত্রশিবির আয়োজিত ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ছাত্রশিবিরের এই নেতা বলেন, ২০১৬-১৭ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে ধর্ষণের বহু ঘটনা ঘটলেও দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়ায় ভুক্তভোগীরা দীর্ঘ বছর ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

আরওপড়ুন

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

রাজধানীর মিরপুরে সম্প্রতি ঘটে যাওয়া আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই নৃশংস ঘটনা দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে এবং দেশের সব স্তরের মানুষ এর বিচারের দাবিতে সোচ্চার হয়েছে। বর্তমান সরকারের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, কেউ যাতে অপরাধ করে রেহাই না পায় তা নিশ্চিত করতে হবে, অন্যথায় দেশের সচেতন নাগরিকরা বসে থাকবে না।

একই সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর প্রকাশ্যে হামলার তীব্র নিন্দা জানান সিবগাতুল্লাহ সিবগা। তিনি মন্তব্য করেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং এখানে ভিন্ন মত থাকবেই; কিন্তু রাজনৈতিক কারণে প্রকাশ্যে হামলা চালানো ফ্যাসিবাদী আচরণের শামিল। অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে ছাত্রশিবিরের কর্মীদের ওপর হওয়া হামলার উদাহরণ টেনে তিনি দেশের সার্বিক গণতান্ত্রিক পরিবেশ ও মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

Related Posts

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি
বাংলাদেশ

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

October 25, 2026
প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

October 25, 2026
ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ যাচ্ছে দাঁড়িপাল্লার ছবি
বাংলাদেশ

ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ যাচ্ছে দাঁড়িপাল্লার ছবি

October 25, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

October 25, 2026
প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

October 25, 2026
ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ যাচ্ছে দাঁড়িপাল্লার ছবি

ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ যাচ্ছে দাঁড়িপাল্লার ছবি

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০