Saturday, October 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

স্থানীয় নির্বাচন সুষ্ঠু না হলে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে: গোলাম পরওয়ার

May 24, 2026
A A
স্থানীয় নির্বাচন সুষ্ঠু না হলে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে: গোলাম পরওয়ার

আগামী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে বলে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে কোনো সরকারই দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ধরে রাখতে পারবে না। শনিবার (২৩ মে) দুপুর ১২টায় ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোকন সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে গোলাম পারওয়ার দাবি করেন, বিএনপি বর্তমানে এক ধরনের দ্বিধা ও সংকটের মধ্যে পড়েছে এবং সংস্কার প্রশ্নে তাদের অবস্থান এখন অস্পষ্ট হয়ে গেছে। আগে তারা যে সংস্কার, গণভোট ও রাষ্ট্র পুনর্গঠনের কথা বলেছিল, এখন ক্ষমতায় আসার পর সেই অবস্থান থেকে তারা সরে যাচ্ছে। তাঁর ভাষ্যমতে, বিএনপির গলার কাঁটা এমন জায়গায় আটকে গেছে যে তা তারা গিলতেও পারছে না, আবার ফেলতেও পারছে না এবং জনগণের সামনে তারা এখন নিজেরাই নিজেদের অবস্থানের সঠিক ব্যাখ্যা দিতে পারছে না।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, সংস্কারের প্রশ্নে জামায়াত বরাবরই পরিষ্কার অবস্থান নিয়েছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়েছে। তবে বিএনপি এখন সংস্কারকে পাশ কাটিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তিনি ক্রিকেটীয় ও ফুটবলীয় রূপক ব্যবহার করে বলেন, জামায়াত বল এখন বিএনপির কোর্টে দিয়ে দিয়েছে। এখন তারা যদি সামনে শট দিতে গিয়ে ভুল করে পেছনের দিকে শট দেয়, তাহলে নিজেদের গোলপোস্টেই বল ঢুকে যাবে।

আরওপড়ুন

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

জুলাই গণঅভ্যুত্থানের বিষয়ে দুঃখ প্রকাশ করে জামায়াত নেতা বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, বাস্তবে এখনও সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। দেশে খুন, ধর্ষণ, ছিনতাই ও সড়ক দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে এবং ছোট ছোট শিশুদের ধর্ষণের পর নির্মম হত্যার মতো বর্বর ঘটনা ঘটছে, যা রাষ্ট্র ও সমাজব্যবস্থার ভয়াবহ ব্যর্থতার চিত্র। প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রেখে দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় এনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে জুলাই সনদের ভিত্তিতে প্রকৃত সংস্কার আনার ওপর জোর দিয়ে গোলাম পারওয়ার বলেন, শুধু ক্ষমতার পালাবদল হলেই হবে না, রাষ্ট্র পরিচালনার পুরো সংস্কৃতি বদলাতে হবে। পিএসসির চেয়ারম্যান নিয়োগ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, প্রধানমন্ত্রীর একক প্রভাবের মাধ্যমে নিয়োগ হলে সেখানে আবারও দলীয়করণের ঝুঁকি থেকেই যায়। যে কোটাব্যবস্থা ও দলীয় প্রভাবের বিরুদ্ধে জুলাই যোদ্ধারা আন্দোলন করেছিল, সেই পুরোনো ধারায় ফিরে গেলে জনগণের আত্মত্যাগ বৃথা যাবে বলেও তিনি উল্লেখ করেন।

ঝালকাঠি জেলা জামায়াত ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই রোকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী এবং জেলা জামায়াতের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

Related Posts

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ
প্রধান সংবাদ

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

October 17, 2026
মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ
আন্তর্জাতিক

মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

October 16, 2026
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. মুহাম্মদ ইউনূস
প্রধান সংবাদ

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. মুহাম্মদ ইউনূস

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

October 17, 2026
‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026
মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০