বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

নতুন চেয়ারম্যান নিয়োগ খাল কেটে কুমির আনার শামিল: জামায়াত

ইসলামী ব্যাংক

মে ২৫, ২০২৬
A A
নতুন চেয়ারম্যান নিয়োগ খাল কেটে কুমির আনার শামিল: জামায়াত
Share on FacebookShare on Twitter

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওপর সরকারের অযাচিত হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার (২৫ মে) এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংকে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর। তাঁর মতো একজন বিতর্কিত ব্যক্তিকে দেশের শীর্ষ ব্যাংকের দায়িত্বে বসানো মূলত খাল কেটে কুমির আনার শামিল।

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, সরকার একের পর এক হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে দেশের ব্যাংক ব্যবস্থা তথা সামগ্রিক আর্থিক খাতকে চরম ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। গত রবিবার ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং জনগণের আস্থায় ফাটল ধরানোর হীন উদ্দেশ্যে চেয়ারম্যানকেও পদচ্যুত করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ব্যাংকের কোটি কোটি গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাংকিং খাতের আড়াই লাখ কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রেখে পুনরায় লুণ্ঠনের পথ প্রশস্ত করতেই এই চাল চাল হয়েছে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর ছাত্র-জনতার তোপের মুখে পদচ্যুত হওয়া বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় তিনি সরকার ও বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তাঁর অপসারণ দাবি করেন।

দেশের আর্থিক খাতে প্রকৃত শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি বাংলাদেশ ব্যাংকের অযোগ্য ও দলদাস গভর্নরকে দ্রুত অপসারণের দাবি জানান। একই সঙ্গে লুণ্ঠনকৃত অর্থ ফেরত আনা এবং কোনো একজন যোগ্য ও সৎ ব্যক্তিকে চেয়ারম্যান করে অভিজ্ঞ ও মেধাবীদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের বোর্ডকে পুনর্গঠন করার আহ্বান জানান। অন্যথায় ব্যাংকিং খাতে উদ্ভূত যেকোনো ধরনের চরম পরিস্থিতির দায় বর্তমান সরকারকেই বহন করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সম্পর্কিত খবর

জামায়াত

জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপির আসন শূন্যের ইঙ্গিত নির্বাচন কমিশনারের

জুলাই ২২, ২০২৬
আন্তর্জাতিক

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা প্রধানকে চান ট্রাম্প

জুলাই ২২, ২০২৬
জামায়াত

নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপির আসন শূন্যের ইঙ্গিত নির্বাচন কমিশনারের

জুলাই ২২, ২০২৬

জুলাই বিপ্লবের অপ্রতিরোধ্য ‘স্ট্যালিনগ্রাদ’ যাত্রাবাড়ী

জুলাই ২২, ২০২৬

এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version