মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

চার দশক ধরে নেতৃত্বে থাকার পরও কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সভাপতি পদ ছাড়তে নারাজ হাসিনা

মে ২৬, ২০২৬
A A
চার দশক ধরে নেতৃত্বে থাকার পরও কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সভাপতি পদ ছাড়তে নারাজ হাসিনা
Share on FacebookShare on Twitter

ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও রাজনৈতিক অবস্থান পরিবর্তন বা দল পুনর্গঠনে বড় কোনো সংস্কারের ইঙ্গিত নেই বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে। দলটিকে রাজনৈতিকভাবে পরিশুদ্ধ বা ‘রিফাইন্ড’ করার ধারণা নিয়ে ভেতরে-বাইরে কিছু আলোচনা থাকলেও দলের সভাপতি শেখ হাসিনা এতে একেবারেই আগ্রহী নন। এই পরিস্থিতিতে দলটির সাধারণ নেতা-কর্মীদের রাজনীতিতে ফেরার পথ এখনো সম্পূর্ণ অস্পষ্ট রয়ে গেছে। দলের বড় একটি অংশ এখন চরম হতাশায় ভুগছেন, আর বাকিরা বর্তমান সরকারের বড় কোনো ভুল বা অজনপ্রিয় হয়ে ওঠার অপেক্ষায় দিন গুনছেন।

দলীয় দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে বন্ধুপ্রতিম দেশ ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তুলনামূলক কম বিতর্কিত নেতাদের সামনে এনে দল সংস্কারের একটি জোরালো প্রস্তাব শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছিল। তবে তিনি দলের সভাপতির পদ ছাড়তে সাফ অস্বীকৃতি জানান। বড়জোর তাঁর পছন্দের এবং বিদেশে অবস্থানরত কোনো নেতাকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়ার একটি বিকল্প ইঙ্গিত তিনি দেন, যা শুভাকাঙ্ক্ষীদের সন্তুষ্ট করতে পারেনি। ফলে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের সেই পরিকল্পনা এখন কার্যত স্থগিত হয়ে পড়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে সরকার পতনের পর বর্তমানে দলটির অনলাইন কার্যক্রম ও মাঠপর্যায়ের তৎপরতায় দেখা যাচ্ছে যে, দলে বিতর্কিত ও কট্টরপন্থীরাই বেশি সক্রিয়। অতীত শাসনকালের ভুল স্বীকার বা কোনো ধরনের অনুশোচনা প্রকাশের বদলে তারা ঝটিকা মিছিল ও স্লোগান দিয়ে রাজপথে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে সংস্কারের মাধ্যমে দলের একটি ইতিবাচক ভাবমূর্তি ফিরিয়ে আনার বিষয়ে যারা আশাবাদী ছিলেন, দলের সেই অংশটি এখন পুরোপুরি নিশ্চুপ হয়ে গেছেন।

বর্তমানে শেখ হাসিনা নিজেই দলের সব নীতিনির্ধারণ করছেন এবং এতে তাঁর পরিবারের সদস্যরাও যুক্ত রয়েছেন। আত্মগোপনে ও দেশে থাকা নেতা-কর্মীদের সংগঠিত করার কাজে সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সক্রিয় আছেন। এছাড়া ভারতের কলকাতায় অবস্থানরত সাবেক এক মন্ত্রী প্রশাসনের ভেতরে যোগাযোগ রাখছেন এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ কয়েকজন নেতা বিদেশি সংস্থাগুলোর সাথে চিঠিপত্র আদান-প্রদানের দায়িত্ব পালন করছেন।

আওয়ামী লীগের একটি অংশের ধারণা, সংস্কার না করায় আন্তর্জাতিক মহলে দলটির গ্রহণযোগ্যতা কমেছে এবং কোনো বিদেশি শক্তি তাদের রাজনীতিতে ফেরাতে বড় ভূমিকা রাখবে না। অনেকের ধারণা ছিল বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের ওপর কঠোরতা কমবে, তবে শেখ হাসিনার নেতৃত্বে পুরোনো আওয়ামী লীগকে কেউ সহজভাবে গ্রহণ করবে না। দলটির বর্তমান রাজনীতি অনেকটাই দিশাহীন। শেখ হাসিনা আগে দলীয় নেতাদের দেশে ফিরে মামলা মোকাবিলার নির্দেশ দিলেও জামিন না পাওয়ার অনিশ্চয়তা এবং গ্রেপ্তারের ভয়ে বিদেশে বা আত্মগোপনে থাকা নেতাদের কেউই এখন পর্যন্ত সেই নির্দেশ মানেননি।

২০২৪ সালের গণ–অভ্যুত্থানের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তারা বর্তমানে মারাত্মক সাংগঠনিক সংকটে রয়েছে। অধিকাংশ শীর্ষ নেতা বিদেশে পলাতক এবং অনেকে কারাগারে আছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে যদি কখনো ফিরতে হয়, তবে অবশ্যই তাদের অতীত শাসন আমলের জবাবদিহি ও ভুল স্বীকার করতে হবে। কিন্তু দলটি সেই পথে না হেঁটে কেবলই এক অনিশ্চিত রাজনৈতিক পরিবর্তনের অপেক্ষায় দিন পার করছে, যার কোনো সুনির্দিষ্ট দিক বা সময়সীমা নেই।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক ও বিলখেলাপিরা অযোগ্য হবেন

জুলাই ২১, ২০২৬
আন্তর্জাতিক

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

জুলাই ২১, ২০২৬
আওয়ামী লীগ

হাসিনার পলায়নের ২ বছর পর আমেরিকায় দেখা গেলো বিতর্কিত লেখক জাফর ইকবাল

জুলাই ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী

জুলাই ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version